নিউজ

আগামী সোম এবং মঙ্গলবার সম্পূর্ণ বদলে যাবে কলকাতা, ঘূর্ণিঝড় নিয়ে তুমুল সর্তকতা কলকাতা পুরসভার

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে এবারে জরুরী বৈঠক করলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, কমিশনার বিনোদ কুমার এবং পুরসভার আধিকারিকরা। সোমবার এবং মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিভাবে প্রতিরোধ করা যায় সেই রূপরেখা তৈরি করতেই এই বৈঠক করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভায় রাজ্যের বিভিন্ন পৌরসভার সঙ্গে ভিডিও কনফারেন্স করে কথা বললেন মেয়র ফিরহাদ হাকিম। ঘূর্ণিঝড়ের সতর্কতা বিষয় নিয়ে এই প্রস্তুতি বৈঠক করা হয়েছিল যেখানে বেশ কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোমবার এবং মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে পুরসভাকে। সোম মঙ্গলবার পুর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত কমিউনিটি হল খোলা রাখতে হবে এবং বিপন্ন মানুষকে আশ্রয় দিতে হবে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। বিপন্ন মানুষদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে পুরসভার সমস্ত বোরো অফিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিপদজনক বাড়ি খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জল জমে এমন এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জমা জল দ্রুত সরানোর জন্য বিপদজনক বোর্ড এলাকায় লাগানো হবে। প্রতিটি ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং উদ্ধারের জন্য প্রয়োজনীয় গাড়ি রাখা হবে। বিদ্যুৎ থেকে ক্ষতি হবার আশঙ্কা থাকলে সেই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এই ঝড় থেকে মানুষকে সতর্ক করতে প্রয়োজনীয় মাইকিং করা হবে প্রত্যেকটি ওয়ার্ডে। সমস্ত পাম্প চালিয়ে দেখে নেবার পরামর্শ দেওয়া হয়েছে।

বিপজ্জনক বাড়িতে নোটিশ দিয়ে সাময়িকভাবে কমিউনিটি হলে বা স্কুলে তাদেরকে স্থানান্তর করার চিন্তাভাবনা নিচ্ছে কলকাতা পৌরসভা। এছাড়াও লাইটের পোস্ট দেখে নিয়ে যেখানে জল জমতে পারে সেগুলোর উপরে ব্যবস্থা নেবার ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও বিদ্যুৎ চুরি নিয়ে সতর্ক থাকতে হবে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026