দেশ

রবিবার ভারতের মাটিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘টাউকতে’, সতর্কবার্তা জারি উপকূলে

টাউকতে বলুন কি তৌক্তে, দক্ষিণ পশ্চিম ভারতের মানুষের কাছে নামটি এখন একটি অশনি সংকেতের মত হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় গতবছর আছড়ে পড়া আমফানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সবাই অবগত। একেবারে পশ্চিম ভারতে আসতে চলেছে আমফানের দোসর এই টাউকতে। সূত্রের খবর অনুযায়ী আগামী রবিবার এই টাউকতে আছড়ে পড়তে চলেছে ভারতের পশ্চিম উপকূলে।

দক্ষিণ ও পশ্চিম ভারতের মানুষের কাছে বর্তমানে এই ঝড় একেবারে বিভীষিকাসম। লাক্ষাদ্বীপ এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে এই ভয়াল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই ভারতের দক্ষিণ এবং পশ্চিম উপকূলের দিকে রওনা দিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড়। আগামী রবিবারের মধ্যে গুজরাট এবং পার্শ্ববর্তী পাকিস্তান উপকূলে পৌঁছে যাবে টাউকতে। তার ফলে গুজরাট সহ পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে। হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ ঘন্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে।

গুজরাট উপকূলে পৌঁছতে পৌঁছতে এই ঝড় মোটামুটি মঙ্গলবার অবধি সময় নিতে পারে। তবে, আম্ফান এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতো নয়, গুজরাটের মানুষের হাতে কিছুটা সময় রয়েছে। কারণ ভারতবর্ষের দক্ষিণ উপকূলে এই ঝড় আছড়ে পড়বে রবিবার। তারপরে বোঝা যাবে আসলে সুপার সাইক্লোন আম্ফান এর মত ক্ষমতা বিশিষ্ট কিনা টাউকতে। হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী ১৬ মে ভারতবর্ষের দক্ষিণ উপকূলের বেশকিছু রাজ্যে এই ঝড় আছড়ে পড়তে পারে।

আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা সুনিতা দেবী জানিয়েছেন, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এই ঝড় আম্ফান এর মত আকার ধারণ করবে কিনা। কিন্তু এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় আসলে তা ভারতের পক্ষে একেবারেই ঠিক হবেনা। বর্তমানে এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা অত্যন্ত গুরুতর। সামুদ্রিক আবহাওয়া এবং পরিস্থিতি যদি নিম্নচাপ তৈরি করে তাহলে হয়তো এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে ভারতের মাটিতে আসবে।

ইতিমধ্যেই সর্তকতা জারি করে দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য। গোয়া, এবং গুজরাটের উপকূলবর্তী এলাকায় সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় এক্ষেত্রে। তাই প্রথম ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূল বাহিনী একেবারে প্রস্তুত। সমস্ত মৎস্যজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা আগামী কয়েকদিনের জন্য সমুদ্রে যাওয়া বন্ধ করেন। অনেক জায়গায় ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আম্ফান যেভাবে একেবারে সময় না দিয়ে চলে এসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে টাউকতের ক্ষেত্রে ভারতের পশ্চিম উপকূলের মানুষেরা কিছুটা সময় পাচ্ছেন। তাই সমস্ত রকম প্রচেষ্টা করে এই ঝড় আটকাতে উদ্যোগ নিচ্ছেন তারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026