নিউজ

Cyclone: জুনের মাঝামাঝি আবারও বিপদ, আসছে জোড়া ঘূর্ণিঝড় বিপর্যয় এবং তেজ

একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মোকা। প্রথমে ল্যান্ড ফল পশ্চিমবঙ্গে মনে হলেও পরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে পৌঁছে যায় এবং সেখানকার একাংশ একেবারে লন্ডভন্ড করে দেয়। মোকার রেশ কাটতে না কাটতেই আবারো তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড়। তবে এবারের ঘূর্ণিঝড় তৈরি হয়েছে একসাথে দুই দিকেই। অর্থাৎ একদিকে যেমন আরব সাগরে ঘূর্ণিঝড় রয়েছে, তেমনি বঙ্গোপসাগরেও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ফলে জোড়া ঘূর্ণিঝড়ের চাপে এখন সমস্যায় পড়েছে ভারতীয় উপমহাদেশ।

জুন মাসের মাঝামাঝি নাগাদ দু দিক থেকে আক্রমণ করতে পারে দুটি ঘূর্ণিঝড়। একসাথে আক্রমণ করতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয় এবং ঘূর্ণিঝড় তেজ। আবহাওয়াবিদরা এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত ঘোষণা না করলেও, এই দুটির মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরে এবং অপরটি তৈরি হয়েছে আন্দামান সাগরে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই দুটি ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এই মুহূর্তেই দুটি ঘূর্ণিঝড় নিম্নচাপের পরিস্থিতিতে রয়েছে। জুন মাসের মোটামুটি ৮ থেকে ১০ তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং তারপর বড় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আন্দামান সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ভারতে পড়বে না। এই ঘূর্ণিঝড়টি আন্দামান সাগরে তৈরি হয়ে সরাসরি বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের দিকে এগিয়ে যাবে। সেখানেই হবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল। তবে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতে আসবে। এখনো পর্যন্ত এর গতিপথ নিয়ে সঠিকভাবে কিছু না জানা গেলেও, আবহাওয়াবিদরা মনে করছেন এই ঘূর্ণিঝড়টি গুজরাটের দিকে আসতে পারে। তবে পরবর্তীতে যদি গতিপথ পরিবর্তিত হয় তাহলে পাকিস্তানের উপকূলেও পৌঁছে যেতে পারে এই ঘূর্ণিঝড়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026