নিউজ

Cyclone Update Mocha: বিধ্বংসী দৈত্যাকার ঘূর্ণিঝড়ে পরিণত মোকা, ২৪ ঘণ্টার মধ্যেই হবে ল্যান্ডফল

চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। রবিবার দুপুরে মায়ানমারে এই ঝড়ের ল্যান্ডফল হতে চলেছে। এই মোকার প্রভাবে রাজ্যের উপকূলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা এবং হাওড়া জেলায়। মোকার প্রভাবে রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দীঘায় সতর্কতায় চলছে মাইকিং। কাউন ডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সুন্দরবন প্রশাসন বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। বকখালি সাগর এবং উপকূল এলাকায় জোরদার নজরদারি চলছে এবং সতর্কতার জন্য তৈরি হয়েছে বিপর্যয় মোকাবিলা টিম।

শনিবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ মে সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত দিন দুয়েকের জন্য তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পরের দুদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

শনিবার সকালের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ মে সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ার কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জায়গাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

১৫ মে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ১৬ মে মঙ্গলবার আরো বেশি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩° পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দু’দিনে আবারো তাপমাত্রা ৩ থেকে ৪° সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শনিবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর কিংবা বিকেলের দিকে কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৬ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026