রাজ্য

Cyclone Yaas : ঘূর্ণিঝড় থেকে পরিণত হবে সিভিয়ার সাইক্লোনে! ২৩-২৭ তারিখ কেমন থাকবে আবহাওয়া?

আগামী বুধবার পশ্চিমবঙ্গের সমুদ্র তটে আছড়ে পড়বে এ বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড় যশ। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী ২৩ তারিখ থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে দীঘা এবং সংলগ্ন সমস্ত উপকূলবর্তী এলাকায়। মৎস্যজীবীদের নির্দেশ করে দেওয়া হয়েছে যেন তারা এই সময় সমুদ্রে না যান। তার পাশাপাশি আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, ২৫ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে এবং ২৬ তারিখে এই ঝড়ের সম্পূর্ণ প্রভাব আমরা দেখতে পাব।

২৫ তারিখ থেকে ৭০ কিলোমিটার গতিতে শুরু হবে ঝড়। ২৪ তারিখের আগে নিম্নচাপ পর্যায়ে থাকবে এই ঘূর্ণিঝড়। তারপর পরিণত হবে সিভিয়ার সাইক্লোনে। তবে এখনো পর্যন্ত হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে বলা হচ্ছে, এই ঝড়ের গতিবেগ আমফানের থেকে অনেকটাই কম। তবে বড় আকারের ঘূর্ণিঝড় যে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উপকূলবর্তী অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর আনাগোনা। উপকূলবর্তী এলাকায় জারি করে দেওয়া হয়েছে এনডিআরএফ সেনা জওয়ানদের। সোমবার সন্ধ্যার পর থেকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় শুরু হবে। মঙ্গলবার গতিবেগ বাড়িয়ে ৬০ কিলোমিটারের গণ্ডি পার করবে ঘূর্ণিঝড়। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মঙ্গলবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি। বুধবার সন্ধ্যা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে দুই রাজ্যের উপকূলে ঘূর্ণিঝড় আসবে।

সমুদ্রে থাকা মৎস্যজীবীদের এই কারণে আগামীকালের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দীঘা মোহনায় থাকা সমস্ত নৌকাগুলিকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে। দক্ষিণ ২৪ পরগনাতেও একইরকমভাবে সতর্ক পুলিশ এবং প্রশাসন। মাইকের মাধ্যমে প্রচার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। কলকাতাতেও সর্তকতা জারি করা হয়েছে। ২০টি বিপর্যয় মোকাবিলা দল তৈরি করা হয়েছে। সাথেই যদি গাছ পড়ে যায় তাহলে গাছ কাটার অত্যাধুনিক যন্ত্র নিয়ে আসা হয়েছে। গঙ্গাবক্ষে নজরদারির পরিমাণ বৃদ্ধি করতে রিভার ট্রাফিক পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। আগামীকাল এই ঝড়ের গতি প্রকৃতি এবং সেগুলির পর্যালোচনা নিয়ে হাই লেভেল বৈঠক হবে রাজ্যে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026