আম্ফানের পর এবার পশ্চিমবঙ্গের বুকে নতুন অশনি সংকেত ভয়াল ভয়ঙ্কর সাইক্লোন যশ। কিছুদিন আগেই ভারতের পশ্চিম উপকূলে এসেছিল ঘূর্ণিঝড় টাউক্তে। ওই ঘূর্ণিঝড় এর জেরে পুরো লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিম উপকূল। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কেরালা দক্ষিণ পশ্চিম ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য একেবারে তছনছ হয়ে গেছিল। সেই ঘূর্ণিঝড় এর রেশ কাটতে না কাটতেই এবারে ভারতের পূর্ব উপকূলের দিকে আসছে নতুন একটি ঘূর্ণিঝড় যার নাম যশ।
বাংলায় যশ কথার অর্থ প্রভাব-প্রতিপত্তি হলেও ওমান ভাষায় কিন্তু এর মানে একেবারেই আলাদা। টাউক্তে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল মায়ানমার ভাষা থেকে। মায়ানমার ভাষায় যার অর্থ দাঁড়ায় টিকটিকি। সেরকম যশ কিন্তু কোনো বাংলা বা হিন্দি নাম নয়, বরং এটি এসেছে ওমান ভাষা থেকে। ওমান ভাষায় Yaas এর অর্থ হল হতাশা।
আগের বছর খানিকটা এরকম সময়ে বাংলা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। সেই রেশ এখনো কাটেনি। তাই, এবারে নতুন ঘূর্ণিঝড় যশ এর জন্য ইতিমধ্যে প্রহর গোনা শুরু করে দিয়েছে বাংলার উপকূলবর্তী এলাকার মানুষ।
আগামী রবিবার ২৩ তারিখ উড়িষ্যা এবং বাংলা উপকূল লক্ষ্য করে আসার জন্য তৈরি হবে। রবিবার মারাত্মক আকার ধারণ করে আগামী ২৭ তারিখ উপকূলের কাছাকাছি আসতে চলেছে এই ঘূর্ণিঝড়। ২৩ তারিখ থেকেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নিম্নচাপ একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এটি, তারপর তৈরি হবে সাইক্লোন। তবে আগামী ১-২ দিনের মধ্যে বোঝা যাবে সাইক্লোন ঠিক কতটা ভয়ঙ্কর হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…