রাজ্য

সন্ধ্যায় চন্দ্রগ্রহণ, রাত ৯টায় ফের কোটাল, অশনি সংকেতে কাঁপছে রাজ্যবাসী

বেশ কিছুদিন ধরেই রাজ্যবাসী আতঙ্কে আছে ঘূর্ণিঝড় যশের আস্ফালন দেখার জন্য। আজ অর্থাৎ বুধবার সকাল ৯ টায় ধামরায় ল্যান্ডফল হয়েছে এই ঘূর্ণিঝড়ের। যশ ঘূর্ণিঝড়ের আউটার ওয়াল যখন উপকূলে ঢোকা শুরু করেছে তখন থেকেই উত্তাল রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলি। সকাল থেকেই সমুদ্রের জল স্থলভাগে ঢুকতে ঢুকতে একাধিক গ্রাম জলে প্লাবিত হয়েছে। বর্তমানে ধামরা থেকে বালসোরের মাঝে এই ঘূর্ণিঝড় তান্ডব চালাচ্ছে। এটি ধীরে ধীরে পশ্চিমের দিকে এগিয়ে যাবে। যতই পশ্চিমের দিকে এগোবে ততোই কমবে ঘূর্ণিঝড়ের শক্তি। তবে ঘূর্ণিঝড় যখন চক্রধরপুর বা চাইবাসার কাছে পৌঁছাবে তখন তার শক্তি থাকার দরুন পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা আছে।

সকাল থেকেই সমুদ্রের জল স্থলভাগে প্রবেশ করেছে। একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙ্গে গিয়ে প্লাবিত হয়েছে এলাকা। তার ওপর পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, পূর্ব মেদিনীপুর ইত্যাদি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়! আজ বুধবার রয়েছে পূর্ণিমা এবং সেই সঙ্গে চন্দ্রগ্রহণ। আজ দুপুর ৩ টা ১৫ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। চলবে সন্ধ্যে ৬ টা ২৩ মিনিট পর্যন্ত। তারপর রয়েছে রাত ৯ টায় ভরা কোটাল। এই ভরা কোটালের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জোয়ারের জল গ্রাম গুলিতে প্রবেশ করলে জলস্তর অনেক বৃদ্ধি পাবে। উপকূলবর্তী নিচু এলাকাগুলি আরও উঁচু জলস্তরে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি স্পষ্ট যে ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের যৌথ উদ্যোগে দুর্যোগ এবং দুর্ভোগ বাড়বে উপকূলবাসীদের জন্য।

এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ভরা কোটালের ঘূর্ণিঝড় বলেই এত ক্ষতি হয়েছে। প্রচুর গ্রাম ভেসে গিয়েছে। কালও একাধিক এলাকায় জল বাড়বে ৫ ফিট পর্যন্ত। কেউ ত্রাণ শিবির ছেড়ে বেরিয়ে যাবেন না। কালকের দিনটা যাক। তারপর ফেরার কথা ভাববেন। জল নামা দরকার। সাইক্লোন এর জল এত তাড়াতাড়ি নামা সম্ভব নয়। কেউ দরকার ছাড়া বাড়ি থেকে বের হবেন না। রাজ্য সরকার আপনাদের সঙ্গে আছে। আপনাদের আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজন নেই।”

এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ইতিমধ্যেই ১৫ লাখ মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১ কোটি মানুষ এই দুর্যোগের কবলে পড়েছেন। ৩ লাখেরও বেশি মানুষের বাড়ি ভেঙেছে। ১৩৪ টা বাঁধ ভেঙেছে। এখনও অব্দি ১ জন মারা গিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026