Cyclone Update: দুই সাগরেই চরম তোলপাড়, কোথায় তৈরি হবে সাইক্লোন? জেনে নিন লেটেস্ট আপডেট

ইউরোপীয় ওয়েদার সংস্থা আগেই জানিয়েছিল পরপর তিনটি সাইক্লোন একে একে ঝাঁপিয়ে পড়বে ভূ ভাগের উপর। আর এবারে বঙ্গোপসাগর এবং আরব সাগরে সাইক্লোন তৈরির প্রক্রিয়া নিয়ে মুখ খুলল ভারতীয় আবহাওয়া দপ্তর। আইএমডি পূর্বাভাস অনুযায়ী ৫ জুন দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হতে চলেছে একটি সাইক্লোনিক সার্কুলেশন যা আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপরেই সমুদ্রের উপর শক্তি বৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হতে পারে সেই নিম্নচাপ। অন্যদিকে শুধু আরব সাগর নয়, বঙ্গোপসাগরেও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে। এই মুহূর্তে এটি মায়ানমার উপকূল ভূমির কাছে তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

এই সাইক্লোন তৈরি হতে পারে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বিদেশী আবহাওয়া সংস্থার তরফ থেকে। তবে কোন সাগরে তৈরি হবে বিপর্যয় আর কোন সাগরে তৈরি হবে সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আসলে বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হবার ভিত্তিতে সাইক্লোনের নাম নির্ভর করছে না। সাইক্লোনের নাম কিন্তু আগেই ঠিক হয়ে থাকে। তাই আরব সাগর বা বঙ্গোপসাগর যেখানেই সাইক্লোন আগে তৈরি হবে সেখানের সাইক্লোন এর নাম হবে বিপর্যয়।

প্রাথমিকভাবে ধারণা ছিল বাংলাদেশের দেওয়া নামের এই সাইক্লোন বঙ্গোপসাগরে তৈরি হবে, এবং তার নিশানায় থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আরব সাগরের উপরে তৈরি হওয়া সাইক্লোন আগে তৈরি হতে পারে। সে ক্ষেত্রে আরব সাগরের উপর তৈরি হওয়া এই সাইক্লোনের নাম হতে পারে বিপর্যয়। অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন এর নাম হতে চলেছে তেজ। আরব সাগরে তৈরি হওয়া এই সাইক্লোনটি মূলত মহারাষ্ট্র এবং গুজরাটের উপরে আছড়ে পড়বে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026