রাজ্য

আম্ফানের থেকেও ভয়ংকর, বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’

গতবছর মোটামুটি এই সময় নাগাদ পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্ফান। আমফানের রেশ কাটতে না কাটতেই আবারো অশনিসংকেত পশ্চিমবঙ্গের জন্য। ফের পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী পূর্ব-মধ্য বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণবাতে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আর যদি তেমনটা হয়, তাহলে আর কিছুদিনের মধ্যেই সুন্দরবনে আছড়ে পড়বে এই বছরের দ্বিতীয় এবং ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। হাওয়া অফিস সূত্রে খবর আগামী ২৩ মে পশ্চিমবঙ্গে আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ। এই ঘূর্ণিঝড়ে তীব্রতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আম্ফান এর থেকেও বেশি হবার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড় আম্ফান এর থেকেও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে শুধুমাত্র সুন্দরবনের উপরে। তারপর অভিমুখ পরিবর্তন করে এই ঝড় সরাসরি বাংলাদেশে পৌঁছে যাবে। অন্যদিকে আবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, অন্যবারের তুলনায় এইবারে বর্ষা কিছুটা আগে প্রবেশ করতে চলেছে বাংলায়। মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে পুরোপুরি বর্ষা প্রবেশ করে যাবে। আর পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে করতে সময় লাগবে ৮ জুন।

কিন্তু বেশ কয়েকদিন ধরে ভীষণ প্যাচপ্যাচে গরমে নাজেহাল হয়ে উঠেছেন বাংলার মানুষ। তার মধ্যেই আবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আর কিছুদিনের মধ্যে আসছে নতুন ঘূর্ণিঝড়। আগামী দুই দিনের জন্য আবহাওয়া পরিবর্তন তেমন একটা হবে না। তাপমাত্রার পারদ ৩৮ থেকে ৩৯ ডিগ্রী সেন্টিগ্রেডে কাছাকাছি ঘোরাফেরা করবে। মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026