নিউজ

বড় খবর! ৫% করে বাড়বে DA, খুশির খবর কর্মচারীদের জন্য

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আবার বাড়বে DA। দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে আর কিছু দিনের মধ্যেই। ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার তার কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর হাইক উপহার দিতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজার পরে এবং দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দিতে পারে।

বর্তমানে ৪২% হারে মহার্ঘ্য ভাতা পান কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত AICPI তথ্য অনুযায়ী, এবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির প্রত্যাশিত। তবে সম্প্রতি চর্চায় রয়েছে যে DA বৃদ্ধি নাকি ৫ শতাংশ হয়েছে। তাহলে কি এটি মিথ্যা খবর? একদমই না। এবার সত্যিই ৫ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা বেড়েছে। তবে তা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের না। তেলেঙ্গানা সরকার তাদের সড়ক পরিবহনের কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। এই কর্মীদের অক্টোবর মাসের বেতনের সাথে বর্ধিত ৪.৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে।

জানা গিয়েছে যে তেলেঙ্গানা সরকার তাদের সড়ক পরিবহনের কর্মীদের মোট ১৭৩ মাসের DA বকেয়া রেখেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পুজোর পর ও দীপাবলির আগে মহার্ঘ্য ভাতা বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। তাদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে তাঁরা পাবেন ৪৬% হারে। আবার ৩ শতাংশ বৃদ্ধি পাবারও সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026