দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারী কর্মীরা তাদের DA বৃদ্ধির অপেক্ষা করছেন। অনেকেই আশা করেছিলেন যে আবার ৪% DA বাড়বে তাদের। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির অপেক্ষার মধ্যেই ব্যাংক কর্মীদের জন্য সুখবর এসেছে। ব্যাংক ইউনিয়ন এবং IBA বা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এর মধ্যে ১১ তম দ্বিপক্ষীয় নিষ্পত্তির অধীনে ব্যাংক কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধি করা হয়েছে। তবে এই মহার্ঘ ভাতা ৪ শতাংশের বদলে মাত্র ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এই বৃদ্ধির ফলে ব্যাংক কর্মীদের বেতনের হার ৪৪.২৪ শতাংশ হয়েছে। এর আগে মে থেকে জুলাই ২০২৩ পর্যন্ত ৪১.৭২ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছিল। সুতরাং মোট বেড়েছে ২.৫২ শতাংশ। ব্যাংক কর্মীদের ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত ২০১৬ সালের বেস ইয়ারের সাথে CPI (IW) ডেটার ভিত্তিতে নেওয়া হয়েছে। এই বৃদ্ধি ৩৬টি ডিএ স্ল্যাব বৃদ্ধির সাথে সম্পর্কিত। ব্যাংক কর্মীদের ৬৩২ ডিএ স্ল্যাব দেওয়া হবে যেখানে বিদ্যমান ৫৯৬ ডিএ স্ল্যাব রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী ৪২ শতাংশ ডিএ পাচ্ছেন। ডিএ সর্বশেষ ২৪ মার্চ সংশোধন করা হয়েছিল এবং ১ জানুয়ারী, ২০২৩ থেকে কার্যকর হয়েছিল। বর্তমানে DA বৃদ্ধির কোনো খবর নিশ্চিত না। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরই ডিএ ও ডিআর বৃদ্ধির পরিমাণ নিশ্চিত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…