নিউজ

অপেক্ষা শেষ কেন্দ্রীয় কর্মচারীদের, DA হবে ৪৬%, আদেশ জারি মন্ত্রিসভায়

অবশেষে সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। মোদী সরকার দীর্ঘ অপেক্ষার পর দিল তাঁদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির অনুমোদন। এই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারের এই উপহার পেয়ে ব্যাপক খুশি হবেন কেন্দ্রীয় কর্মচারীরা। আপনাদের জানিয়ে রাখি, সরকারের পক্ষ থেকে কর্মচারীদের জন্য ৪% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। বুধবার মন্ত্রিসভা তা অনুমোদন করেছে। এখন কেন্দ্রীয় কর্মীরা ৪৬% হারে মহার্ঘ ভাতা পাবেন। এটি ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে।

কর্মচারী ও পেনশনভোগীদের এই বৃদ্ধি পাওয়া মহার্ঘ্য ভাতা দেওয়া হবে অক্টোবরের বেতনের সাথে। এর মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের টাকাও থাকবে। মোট ৪৮ লাখের বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং প্রায় ৬৫ লাখ পেনশনভোগী এই ডিএ বৃদ্ধিতে উপকৃত হবেন। মন্ত্রিসভা অনুসারে, মহার্ঘ ভাতার বর্ধিত হার সরকারি কোষাগারে প্রায় ১২৫৭ কোটি টাকার আর্থিক বোঝা বাড়াবে। কিন্তু কিভাবে হচ্ছে এই ৪% এর হিসাব? জানতে চাইলে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) দ্বারা নির্ধারিত হয়। মহার্ঘ ভাতা গণনার সূত্র স্থির! 7ম CPC DA% = [{AICPI-IW এর গড় (বেস ইয়ার 2001=100) গত 12 মাসের জন্য – 261.42}/261.42×100] =[{382.32-261.42}/261.42×100]= 46। 7ম বেতন কমিশন অনুসারে, গত 12 মাসে AICPI-IW-এর গড় ছিল 382.32। সূত্র অনুযায়ী, মোট মহার্ঘ ভাতা হয়েছে 46.24 শতাংশ! DA বেড়েছে 46.24%-42% = 4.24% জুলাই ১, ২০২৩ থেকে! কিন্তু, সরকার ডেসিমেলে টাকা দেয় না! তাই মহার্ঘ ভাতা বেড়েছে ৪ শতাংশ। তাই ৪৬% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026