নিউজ

বড় সুখবর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের, এবার তাঁরা পাবেন ১৫% DA বৃদ্ধির সুবিধা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবে এবার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়বে ১৫%। আপনি ভাবছেন এও কি করে সম্ভব। দীপাবলির সময় তো ৪% মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেয়েছিল। আসলে সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা সরকারী কর্মচারীদের ৪% মহার্ঘ্য ভাতা বেড়েছে। তবে যারা ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন, তাদের জন্য বড় খবর। তাদের মহার্ঘ্য ভাতাও এবার বাড়াতে চলেছে সরকার।

ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের (CPSEs) কর্মীদের জন্য মূল বেতনের উপর DA বিদ্যমান ২২১% থেকে ২৩০% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এবার তা বেড়ে হয়েছে ৯ শতাংশ। মহার্ঘ ভাতার পরিবর্তিত হার কর্মচারীদের জন্য ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর করা হবে। এছাড়া পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের দুই ক্যাটাগরিতে DA বাড়ানো হয়েছে।

যে সমস্ত কর্মচারীদের মূল বেতনের সাথে ৫০ শতাংশ ডিএ একত্রিত করার সুবিধা দেওয়া হয়নি তাদের ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে । এই ধরনের কর্মচারীদের বিদ্যমান ৪৬২% ডিএ বাড়িয়ে ৪৭৭% করা হয়েছে। আর যে সমস্ত কর্মচারীদের মূল বেতনের সাথে ৫০% ডিএ একত্রিত করার সুবিধা দেওয়া হয়েছিল তাদের জন্য বিদ্যমান ডিএ হার ৪১২% থেকে বাড়িয়ে ৪২৭% করা হয়েছে। এইভাবে, উভয় শ্রেণীর কর্মচারীরা ১৫ শতাংশ ডিএ বৃদ্ধির সুবিধা পাচ্ছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026