ধারাবাহিক মূল্য স্ফিতির কারণে দিনের পর দিন জোরালো হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলন। বিগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘভাতা বৃদ্ধির জন্য নানাবিধ কর্মকান্ডে অংশগ্রহণ করছে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ২০১৩ সালে গঠিত ৭ম পে-কমিশনের অধীনে বেতন পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। যেখানে ৪২ শতাংশ হারে DA প্রদান করা হয় কর্মচারীদের। তবে বিগত এক দশকে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে লাফিয়ে লাফিয়ে। এমন পরিস্থিতিতে ৮ম পে-কমিশন গঠন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলনে উঠে পড়ে লেগেছে সরকারি কর্মচারীরা।
আমরা আপনাদের বলে রাখি, গত বছর দীপাবলি ছিল ২৪শে অক্টোবর, এবার তা ১২ই নভেম্বরে স্থির হয়েছে। মনে করা হচ্ছে, দীপাবলীর প্রাকমুহুর্তে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে পে-কমিশন। পাশাপাশি, ২০২৪ সালে ৮ম পে-কমিশন গঠন নিয়েও বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। যদি মন্ত্রিসভার এই বৈঠকে মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের DA এক লাফে প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ ভাতা পাবেন।
যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর পান, সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ এর সুবিধা ভোগ করবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় ৬৩ লাখ অ্যাক্টিভ কর্মচারী এবং ৩৭ লাখের মতো পেনশন ভোগী কর্মচারী রয়েছে। যারা সরাসরি সরকারের এই সিদ্ধান্তের সুবিধা ভোগ করবেন।
এদিকে, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সি শ্রীকুমার জানিয়েছেন, এবার কর্মীদের DA হবে ৪৬ শতাংশ। চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্রীয় সরকার! শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন নির্ধারিত হবে ৮ম পে-কমিশনের অধীনে। পাশাপাশি, করোনা মহামারির কারণে সরকারি কর্মচারীরা যে ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত রয়েছেন, তাও পরিশোধ করবে কেন্দ্রীয় সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…