সম্প্রতি কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা (Dearness Allowance) ২ শতাংশ বৃদ্ধি করেছে। এর ফলে সপ্তম পে কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে ৬০ শতাংশ। এই বর্ধিত হার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এরই মধ্যে আরও এক দফা ডিএ বৃদ্ধির জল্পনা শুরু হয়েছে কর্মচারী মহলে। বিভিন্ন সূত্রের দাবি, আগামী ঘোষণায় আরও ৩ শতাংশ পর্যন্ত ডিএ বাড়তে পারে।
কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। জানুয়ারি এবং জুলাই— এই দুই সময়কে ভিত্তি করে ডিএ নির্ধারণ করা হয়। যদিও সরকারি ঘোষণা কিছু মাস পরে করা হয়। বছরের প্রথম ডিএ বৃদ্ধির ঘোষণা সাধারণত হোলির সময়ের কাছাকাছি আসে। অন্যদিকে জুলাইয়ের ডিএ বৃদ্ধির ঘোষণা অনেক সময় অক্টোবর বা দিওয়ালির আগে প্রকাশ করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সরকারি মহলের সূত্র অনুযায়ী, আগামী দফায় আরও ৩ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। সেই সম্ভাবনা বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৬৩ শতাংশে।
ডিএ বৃদ্ধি হলে সরাসরি উপকৃত হন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সূত্রের খবর, সম্ভাব্য এই বৃদ্ধি কার্যকর হলে এক কোটিরও বেশি কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তি সুবিধা পাবেন। মূলত মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রভাব সামাল দিতেই কেন্দ্র সরকার নিয়মিত মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলে এখন রাজ্য সরকারি কর্মীদের একাংশও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির আশায় দিন গুনছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…