Categories: দেশনিউজ

DA Hike: হোলির সময় বাড়ছে DA, কোন স্তরের কর্মীরা কত টাকা বেশি পাবেন?

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। বাড়তে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা। সূত্র মারফত জানা গিয়েছে যে চলতি বছরের হোলির মধ্যে এই ডিএ উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ৪ শতাংশ বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। এর ফলে কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে গিয়ে ৪২ শতাংশ হয়ে যাবে। আসলে কেন্দ্রীয় সরকার প্রতিবছর জানুয়ারির শুরু থেকে জুলাই এর শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর প্রক্রিয়া চালায়। এই বছর হোলির সময় মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে, কোন সরকারি কর্মচারীদের কত বেতন বৃদ্ধি পাবে, তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন বা বেসিক পে যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে ৩৮ শতাংশ হারে, বছরে ৬৮৪০ টাকা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তিনি। এবার সেই ডিএ যদি ৪ শতাংশ বৃদ্ধি পায়, ৪২ শতাংশ হারে সে বছরের শেষে মহার্ঘ ভাতা পাবেন ৭৫৬০ টাকা। এবার আসা যাক সচিব স্তরের কর্মচারীদের ক্ষেত্রে। এই স্তরে বেসিক পে হয় ৫৬ হাজার টাকা। এতদিন পর্যন্ত তারা মহার্ঘ ভাতা হিসেবে পেতেন ২১,২৮০ টাকা। ৪ শতাংশ বৃদ্ধির ফলে এবার তারা পাবেন ২৩,৫২০ টাকা।

সার্বিকভাবে দেখতে গেলে ন্যূনতম মূল বেতন যেসব কর্মীরা পান তারা প্রতি মাসে ৭২০ টাকা ও বার্ষিক ৮ হাজার টাকার বেশি ডিএ পাবেন। এছাড়া সর্বোচ্চ বেসিক বেতন সহ কর্মচারীদের প্রতি মাসে ২২৪০ টাকা এবং বছরে ২৬ হাজার ৮৮০ টাকা বেতন বৃদ্ধি পেয়ে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026