ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike: লোকসভা নির্বাচনের পরেই ফের ডিএ বৃদ্ধি, ঢালাও লাভ সরকারি কর্মচারীদের

বর্তমানে লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে। জুনের শুরুতেই প্রকাশ্যে আসবে নির্বাচনের ফলাফল। আর তারপরেই লক্ষ্মী লাভ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের বেতনভোগী কর্মচারী (Central Government Employees) এবং পেনশনভোগী কর্মচারীদের। রিপোর্ট অনুযায়ী, লোকসভা নির্বাচনের পর আবারও বাড়তে পারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বা ডিএ। আবারো ৪ শতাংশ হারে কর্মচারীদের ডিএ বাড়তে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সূত্রের খবর বলছে, লোকসভা ভোটের নির্বাচন মিটে যাওয়ার পর সেপ্টেম্বরের মধ্যেই ফের ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে নবনির্বাচিত কেন্দ্রীয় সরকার। জুলাই মাস থেকে দেওয়া হতে পারে বর্ধিত হারে ডিএ। শ্রম ব্যুরোর কাছে সম্প্রতি ২০২৪ এর মার্চ পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স সূচকের রিপোর্ট জমা পড়েছে। এই পরিসংখ্যানের উপরে ভিত্তি করে ডিএ এর স্কোর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এখনকার পরিসংখ্যান অনুযায়ী, কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৫১ শতাংশ। জুলাই মাসের পর সরকারের তরফে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের অনুমান, আবারো ৪ শতাংশ হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। এই মুহূর্তে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আরও ৪ শতাংশ হারে ডিএ বাড়লে তা বেড়ে দাঁড়াবে ৫৪ শতাংশে। উল্লেখ্য মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ হলে তা বেসিক বেতনের সঙ্গে জুড়তে পারে সরকার। তবে সেক্ষেত্রে ডিএ এর পরিমাণ শূন্য তে নেমে আসবে। তারপর আবার মহার্ঘ ভাতার ঘোষণা করা হলে তা বেড়ে দাঁড়াবে ৪ শতাংশে।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে, ১ লা জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে পারে। তবে তা ঘোষণা হবে সেপ্টেম্বর মাসে। সেক্ষেত্রে কর্মচারীরা এবং পেনশনভোগীরা বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পাবেন। ডিএ ঘোষণা হওয়ার পর ২ মাসের বকেয়া ডিএ এরিয়ার হিসেবে পাবেন কর্মচারীরা।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026