ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আবার কেন্দ্রীয় সরকার তাদের ১ কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। AICPI সূচক অনুযায়ী দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের DA প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে বড় সুখবর। সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আবারও ৪ শতাংশ বাড়িয়ে ৪৬ শতাংশ করা হতে পারে।
এর আগে মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে সরকার। এবার ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশ হবে মহার্ঘ ভাতা। ১ জানুয়ারি থেকে সরকার এই বৃদ্ধি কার্যকর করেছে।এখন পরবর্তী ডিএ ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ্যতা ত্রাণ (ডিআর) ৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ডিএ ৪২ শতাংশ। DA, যা ১ জুলাই থেকে কার্যকর করা হবে, ৪৬ শতাংশে বাড়বে বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে। কত টাকা বেতন বাড়বে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর বর্তমান বেসিক বেতন হয় ১৮,০০০ টাকা এবং বর্তমানে তিনি ৪২ শতাংশ হারে ৭,৫৬০ টাকা ডিএ পান। যদি তাদের ডিএ বেড়ে ৪৬ শতাংশ হয়, তাহলে কর্মচারীর মহার্ঘ ভাতা হবে ৮,২৮০ টাকা। এইভাবে, প্রতি মাসে ৭২০ টাকা বৃদ্ধি পাবে। এতে কর্মচারীদের বেতন বছরে ৮,৬৪০ টাকা বাড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…