বাংলা সিরিয়াল

Dadagiri: দাদাগিরি-র মঞ্চে এবার সুদীপার নয়নের মনি আদিদেব, জমিয়ে খেলল সৌরভের সাথে

সুদীপা চ্যাটার্জী। সুদীপা মানেই বিকেল ৪ঃ৩০ হাতে খুন্তি নুন হলুদ আর মুখ ভরা মিষ্টি হাসি নিয়ে হাজির। বাংলার সমস্ত টিনেজার দের ইনি সুস্বাদু দেশ বিদেশের সহজ পদ্ধতিতে রান্না শেখান। এতো হল রান্নার কথা। কিন্তু এ কী জানেন সুদীপা সবচেয়ে বেশী খুশী হন। তার চোখের মনি কে দেখে। না না অগ্নিদেব সুদীপার চোখের মনি নয়। চোখের মনি হল ছেলে আদিদেভ। সে তো মায়ের হীরের টুকরো। আর বাড়ি থাকলে ছেলেকে ছাড়া কিছু বোঝেনা সুদীপা। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়, প্রথম পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায় এবং ছোট ছেলে আদিদেভকে নিয়ে ভরা সংসার সুদীপার।

আদির বয়স মাত্র ৩! তিনি ও মায়ের মতো এবার জি বাংলার পর্দায়। মায়ের মতো রান্নায় পটু এখনো হয়নি এই খুদে। তবে এই খুদে নিজের মগজ দিয়ে খেলবে মহারাজার সাথে। হ্যাঁ দাদাগিরির মঞ্চে এবার সকলের প্রিয় আদিদেভ। ইতিমধ্যে দাদাগিরি’-র নবম সিজনের প্রোমো সামনে এসেছে কিছুদিন আগে। খুব শীঘ্রই শুরু হয়ে গিয়েছে দাদাগিরির নবম সিজন। এই রিয়ালিটি শোয়ের প্রমো বেশ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এবারের দাদাগিরির থিম হল হাত বাড়ালেই বন্ধু হয়।

ইতিমধ্যে দাদাগিরির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে৷ সুদীপা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দাদাগিরির মঞ্চ থেকে আদিদেভের একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। একরত্তি আদি হাজির হয়েছে দাদাগিরিতে। দেখা যাচ্ছে, কোচবিহার লেখা নামের সামনে আদিদেভ নিজের মতো করে খেলছে। মায়ের হাত ধরেই এইদিন খেলতে আসে খুদে। ওই দেখে বোঝাই যাচ্ছে এই খুদে সৌরভের সঙ্গে জমিয়ে দাদাগিরি খেলবে। সে কথা জানতে পেরেই খুশিতে ডগমগ সকলে। টিভির পর্দায় সুদীপার ছেলেকে দেখার অপেক্ষায় দিন গুনছে সকলে৷

আদিদেভ টলিপাড়ায় সকলের খুব আদুরে। এই খুদে যেখানে সেখানে সবাই এই স্টারকিডকে আদর করার জন্য মুখিয়ে থাকে। আদিদেব চট্টোপাধ্যায়-য় বয়স মাত্র ৩ হলে কী হবে নিজের কিউটনেসে দাদাগিরির মঞ্চ কাঁপাবেন আশাবাদী সকলেই। এই এপিসোডে সুদীপা আর আদিদেভের পাশাপাশি অম্বরীশ ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, সৌমিলি বিশ্বাসের মতো তারকারা খেলতে এসেছিল। সকলের সঙ্গেই ভাব জমিয়েছে ছোট্ট আদি। সুদীপা

উল্লেখ্য,২০১৫ সালে ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েন সুদীপা ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। ধুমধাম নয়, অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে রেজিস্ট্রি ও ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন সুদীপা ও অগ্নিদেব। ২০১৮ সালের ১২ নভেম্বর সুদীপার কোল আলো করে আসে আদিদেভ। ছেলের বেড়ে ওঠার নানান মজার মুহূর্ত প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন সুদীপা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026