টেক বার্তা

প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ভোডাফোন নিয়ে এলো দুর্দান্ত দুটি প্ল্যান

গত বছরের শেষে টেলিকম অপারেটরগুলি যেমন- ভোডাফোন, জিও ও এয়ারটেল ৪০ শতাংশ টাকা বাড়িয়েছিল যা সেইসমস্ত সিম ব্যবহারকারী গ্রাহকদের কাছে তা মোটেই সুখবর ছিল না।

তবে নতুন বছরের শুরু হতেই কোম্পানিগুলি গ্রাহকদের জন্য আনছে নতুন নতুন প্ল্যান। তেমনই ভোডাফোন বেশ কয়েকটি প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান নিয়ে এল। এইসব প্ল্যানগুলিতে গ্রাহকেরা অনেক বাড়তি সুবিধা পাবেন।

তার মধ্যে দুটি নতুন প্রিপেইড প্ল্যান, মিলবে ৩৯৮ ও ৫৫৮ টাকায়। মিলবে অনেক বেশি ডেটা ব্যবহারের সুযোগ, যেসব গ্রাহকদের দিনে অনেক ডেটা ব্যবহারের দরকার হয় তাদের কপালে চিন্তার ভাজ সরিয়ে ভোডাফোন নিয়ে এল নতুন প্ল্যান।

৩৯৮ টাকার প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। রয়েছে দৈনিক ১০০ টি এসএমএস, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা, এছাড়াও Zee5-এ সাবস্ক্রিপশনের সুযোগ। প্ল্যানটির বৈধতা ২৮ দিন।

আরও পড়ুন : জিও গ্রাহকদের জন্য সুখবর, শীঘ্রই চালু করছে এই সুবিধা

৫৫৮ টাকার প্ল্যানটিতে কোম্পানি ৩ জিবি ডেটা অফার করেছে। আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে যেকোনো নেটওয়ার্কে, দৈনিক ১০০ টি এসএমএসের সুযোগ। এই প্ল্যানে একবছরের Zee5 ও Vodafone Play-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। যেগুলি আলাদা ভাবে নিতে গেলে ৪৯৯ টাকা ও ৯৯৯ টাকা বার্ষিক খরচ হতো। এই প্ল্যানের মেয়াদকাল ৫৬ দিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026