ভারত : ভারতে বর্তমানে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৬৮ লক্ষ ৩৫ হাজার পেরিয়ে গিয়েছে। গত এক ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮,৫২৪ জন । মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০৪,৫৫৫-তে। সব মিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৩,৯৪,১৫৬ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ১০, ৬০, ৪৬২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২, ৭৪, ১২, ৩১৫ জন।
দেশের যা পরিস্থিতি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে আগের থেকে বেড়েছে সুস্থতার হার, এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৫৮.২৭ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৩,০১১ জন। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ১১,৯৯, ৮৫৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। রত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪, ৮০, ৪৮৯। ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন সাড়ে ১৬ হাজারের বেশি। অন্যদিকে করোনা আক্রান্তের নিরিখে এগিয়ে আছে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২,১৬১। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ১০,৬০৬ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…