ভারত : এই মুহূর্তে ভারতে মোট করোনা সংক্রমণ ৭২,৩৯,৩৯০। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে গত এক দিনে আবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩,৫০৯ জন। এর মধ্যে ভারতে সক্রিয় করোনার সংখ্যা ৮,২৬,৮৭৬ জন। সুস্থ হয়েছেন ৬৩,০১,৯২৮ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ১,১০,৫৮৬ জনের। কোন পরিস্থিতিতেই রাশ টানা যাচ্ছেনা করনা সংক্রমণে। আগের থেকে সুস্থতার হার বাড়লেও এখনও প্রতিদিন লাগাতার বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫,০৬, ০১৮। সবথেকে বেশি করোনা ছড়িয়েছে দিল্লিতে। এক্ষেত্রে সক্রিয়ভাবে ৮,৬৭,৪৯৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কেরলেই শুধু নতুন করে ২৩ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে রোজ চিন্তা বাড়ছে আমজনতার। সব মিলিয়ে যতো দিন না করোনার ভ্যাকসিন আসছে ততোদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কেরল। কেরলের আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৭৫৫ জন। অন্য দিকে মহারাষ্ট্রের একদিনে আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৪১৬।
গত ২৪ ঘণ্টায় কেরলে ৮৭৬৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। তারমধ্যে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫২২ জন ও কর্ণাটকে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৯১ জন।ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ হয়েছে। কিন্তু তার মাঝে বেড়ে যাওয়া সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…