রাজ্য

২০ হাজারের গণ্ডি স্পর্শ দৈনিক সংক্রমণে, আগামী ১৫ দিনে আরও ভয়াবহ পরিস্থিতি হবে বাংলায়

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল গোটা দেশ। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না এবং একাধিক রাজ্যে রোগীরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। রোগীদের ভর্তি করার জন্য হাসপাতালে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মত বাংলার অবস্থা বেহাল। এমনকি দৈনিক সংক্রমণ একলাফে গত ২৪ ঘন্টায় ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

আজ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২১৬ জন। এছাড়া মৃত্যু সেঞ্চুরি পেরিয়েছে। গতকাল মৃত্যু হয়েছে ১১২ জনের। বর্তমানে রাজ্যে একটিভ করোনা আক্রান্ত সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯৮ জন। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৭৮০ জন। রাজ্যে প্রতিদিন চলতি সপ্তাহের শুরুতে টেস্ট হচ্ছিল ৬০-৬১ হাজার। তবে সপ্তাহের শেষে এসে তা দাঁড়িয়েছে ৬৪ হাজারে। এছাড়াও জানা গিয়েছে আগামী ১৫ দিনে রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে যদি এখন থেকে না কোন ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি এই আশঙ্কার কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, সংক্রমনের নিরিখে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতায় এবং উত্তর ২৪ পরগনা জেলায়। গতকাল কলকাতাতে শুধুমাত্র ৩৯১৫ জন করোনার কবলে পড়েছেন। অন্যদিকে সংক্রমণ হার কলকাতার চেয়ে কম থাকলেও মৃত্যুহারে আগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। গতকাল এই উত্তর ২৪ পরগনা জেলা থেকে করোনা সংক্রামিত হয়েছে ৩৯০০ জনের মধ্যে এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026