জ্যোতিষ

Horoscope: কোন রাশিতে কী কী শুভ যোগ রয়েছে, জানুন আজকের রাশিফল

মেষ (ARIES): আজ আপনার সন্তানের জন্য চিন্তায় থাকতে পারেন। কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। বেশি করে সময় দিন।

বৃষ (TAURUS): আজ আপনার কাজের চাপে মানসিক ক্লেশ দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় সমস্ত কঠিন সিদ্ধান্ত নিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মিথুন (GEMINI): আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান। দিনটি বেশ ভালোই কাটবে।

কর্কট (CANCER): আজ আপনি অসৎসঙ্গ বা খারাপ মানুষের সংস্পর্শে আসতে পারেন। ঠিক মতো বিচার করে ভালো বন্ধু নির্বাচন করুন। সাবধানে থাকুন। দিনটি খুব একটা সুখকর নয়।

সিংহ (LEO): আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যা (VIRGO): আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। সমাজসেবায় বেশ খরচ হতে পারে। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।

তুলা (LIBRA): আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। কাজের জায়গায় উপস্থিত বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।

ধনু (SAGITTARIUS): আজ আপনার কোনো কাছের মানুষের সাথে কোনো কারণে দুরত্ব বৃদ্ধি হতে পারে। মন শান্ত করুন। ভেঙে পড়বেন না। মন ভালো করতে প্রতিদিন যোগাভ্যাস করুন।

মকর (CAPRICORN): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর । অন্যের উপকার করলে মন শান্তি পাবে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনি বিশেষ কোনো কাজে সাফল্য নাও পেতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। নতুন করে কাজ শুরু করুন। একদিন ঠিক সাফল্য পাবেন।

মীন (PISCES): আজ আপনি অম্ল সমস্যার ভুগতে পারেন। তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। কম তেল দেওয়া পাতলা ঝোল খান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

ভুলে যান LPG, ইনডাকশন! জল দিয়েই রান্না হবে হাইড্রোজেন স্টোভে

রান্নার জন্য LPG বা ইনডাকশন—এই দুইয়ের উপরই এতদিন ভরসা করতেন সাধারণ মানুষ। তবে এবার প্রযুক্তির…

April 15, 2026

ঢুকবে না গরম হাওয়া, বাড়বে নিরাপত্তা! লোকাল ট্রেনে আসছে অটোমেটিক দরজা

লোকাল ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য এল বড় সুখবর। গরমের হাত থেকে রেহাই…

April 15, 2026

জ্বালাপোড়া গরমের মাঝে দক্ষিণবঙ্গে দুর্যোগ! কোথায় কোথায় বৃষ্টি?

বৈশাখের শুরুতেই তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। সকাল থেকেই প্রখর রোদের তেজে বাইরে বেরোনো…

April 15, 2026

পেট্রোলে ৭.৪১, ডিজেলে ২৫.০১ টাকা বৃদ্ধি! পয়লা বৈশাখে কোন শহরে কত দাম?

নববর্ষের শুরুতেই সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। হঠাৎ করেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম।…

April 15, 2026

পরাজয় যেন নিত্যসঙ্গী! কোথায় ভুল করছে KKR, কেন থামছে না হার?

কলকাতা নাইট রাইডার্সের পরপর হারের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা। ওপেনাররা…

April 15, 2026

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026