জ্যোতিষ

আজ ১২ই ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকে আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে। আত্মীয় সমাগম হবে এবং বন্ধু সমাগম হবে। দূরের কোনো আত্মীয়র থেকে আপনিও সুসংবাদ পেতে পারেন। আপনার পরিবারে আছে এমন কোন মানুষ আসবেন যিনি আপনাকে ব্যবসার কাজে সাহায্য করতে পারবেন পাশাপাশি চাকরি ক্ষেত্রে সৎ পরামর্শ দিতে পারবেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

বৃষ – রাশির জাতক জাতিকার মধ্যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের আজকের দিনটি অত্যন্ত শুভ। দিনের শুরু আপনার কর্মব্যস্ততার মাঝে কাটলেও বিকেলের পর থেকে তা প্রত্যাশিতভাবে আনন্দময় হয়ে উঠবে। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনার উপর গর্ববোধ করবেন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

মিথুন – আজকে সকাল থেকেই আপনার কাজের চাপ বাড়বে। পরিস্থিতি আপনার জটিল থাকবে। আপনার কাঁধে আজকে এক্সট্রা কাজ এসে পড়বে মা আপনি ঘাড় থেকে নামাতেও পারবেন না। আপনার পরিবারের আজ অতিথি সমাগম হবে যারা আপনাকে আপনার কাজ নিয়ে হিংসা অনুভব করাবে। নিজেকে ব্যস্ত রাখুন নিজের কাজের মাধ্যমে এবং পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকুন। আজ আপনি শুভ রঙ হিসেবে লাল রংয়ের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – বন্ধুর সঙ্গে আজকে আপনি মনোমালিন্যে জড়িয়ে যেতে পারে এবং কলহ সৃষ্টি হতে পারে। বকেয়া টাকা পাওয়ার জন্য আপনি আজকে অনেক ঘুরবেন কিন্তু কিছুতেই বকেয়া টাকা তুলতে পারবেন না।‌ আপনার প্রতিবেশীরা আপনার পিছনে সমালোচনা করতে পারে এবং এর ফলে আপনার মাথা গরম হতে পারে। দিনের প্রথমভাগ আপনার ভালো কাটলো দুপুরের পর থেকে আপনার মনে অশান্তি সৃষ্টি হবে। স্ত্রীর সঙ্গে শান্ত ভাবে কথা বলুন, অযথা বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

সিংহ – আজকে আপনার মধ্যেই সাহিত্যচর্চার ভাব জেগে উঠবে, বাড়িতে বন্ধু সমাগম হবে অথবা আপনি বন্ধুর বাড়িতে গিয়ে সঙ্গীত চর্চা করতে পারেন। আপনি যদি শিল্পী মানুষ হয়ে থাকেন তবে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ, নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। যারা সংগীত অথবা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা নতুন কাজের সন্ধান পাবেন। স্বাস্থ্য আপনার ভালোই যাবে তবে আপনি আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি নজর দিন। যদি আপনার ধূমপানের মতন কোনো রকম কু অভ্যাস থেকে থাকে তা এখনই ত্যাগ করার চেষ্টা করুন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

কন্যা – আজ আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে । আপনি যতটা ভাববেন আজ আয় করবেন তার থেকে কম আয় হবে আপনার। বাণিজ্যে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার পরিবার আত্মীয় সমাগম হতে পারে আজ। দিনের শুরু আপনার কর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলেও বিকেলের পর থেকে তা রোমান্টিক হতে পারে। আজ আপনি শুভ রং হিসেবে নীল অথবা বেগুনি রঙের পোশাক পরিধান করতে পারেন।

তুলা – আপনি যদিঅভিনয় লাইনে যেতে চান তবে আজকে যেতে পারেন। যারা কলা ও সংস্কৃতি বিভাগ নিয়ে চর্চা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রেম প্রত্যাখ্যান হবেন আপনি। প্রেম থেকে আজকে কয়েকশো মাইল দূরে থাকার চেষ্টা করুন। আপনি যদি আপনার কর্মের প্রতি মনোযোগ দেন তবে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। কেউ যদি আপনার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে আপনার মন থেকেই দূরে রাখুন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

বৃশ্চিক – আপনি যদি কোনরকম পরিকল্পনা করে থাকেন আপনার পরিবার নিয়ে অথবা ব্যবসা-বাণিজ্য নিয়ে তবে আজকাল শুরু করতে পারেন। আপনার কর্মোদ্যোগ আপনাকে সফলতা নিতে পারে। আপনার চিন্তাশীল মনোভাব এবং ধৈর্য আপনার পরিবারকে সাহায্য করতে পারে। আজ আপনি এমন কোন মানুষের থেকে আশীর্বাদ পাবেন যা আপনাকে প্রভাবিত করবে। বন্ধু সমাগম হবে, এবং কোন শুভ অনুষ্ঠানের আভাস আপনি আজ পাবেন। আপনার জন্য আজ শুভ রং হল হলুদ।

ধনু – যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বা যারা সরাসরি কৃষি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য কোন সুখবর আসতে পারে। আজ আপনার মনোবাঞ্ছা পূরণ হবে । দিনের শুরুতে আপনার মধ্যে চিন্তাভাবনা থাকলেও বিকেলের পর থেকে সেই দুশ্চিন্তা আনন্দে ভরে উঠবে। আজ আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন। শুভ রং হিসেবে ধারণ করুন সাদা।

মকর – আপনার সমস্যা সমাধানের জন্য আপনার প্রেমিকা প্রেমিকা এগিয়ে আসবে, আপনি নিঃসংকোচে আপনার সমস্যার কথা আপনার মনের মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন। আজ বিকেলের পর থেকে আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে রোমান্টিক কিছু ব্যবহার করতে পারেন যা হয়ত আপনি অনেকদিন ধরেই চাইছিলেন। পারিবারিক পরিবেশ আপনার রোমান্টিসিজমের সাহায্য করবে। লং ড্রাইভে যেতে পারেন এবং ভবিষ্যৎ প্লান করতে পারেন। আপনি আজকে আপনার প্রিয় মানুষের কাজের জন্য গর্ব অনুভব করবেন এবং তার কাজের জন্য আপনি চেষ্টা করবেন। আপনার প্রেরণা মনের মানুষের শক্তি হয়ে দাঁড়াবে। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

কুম্ভ – যারা খুচরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাফল্যের দিন। আজ আপনার আশা পূরণ হবে। যে আপনার পিছনে গতকাল ষড়যন্ত্র করেছিল আজ সে তার শাস্তি পাবে। নতুন কাজ করার আগে দশবার চিন্তা ভাবনা করুন। আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে আপনার ভাবনা চিন্তা করা উচিত। আপনার সঠিক বিশ্রামের প্রয়োজন আছে। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।

মীন – যদি আপনি কোথাও যাত্রা করতে চান অথবা দূরে কোন স্থানে ভ্রমণ করতে চান তবে আজকের দিনটি বাদের খাতায় রাখুন। আজ আপনার বিপদের সম্ভাবনা রয়েছে। যারা গাড়ির ড্রাইভ করেন তাদের রাস্তাঘাট সচেতনভাবে পারাপার করা উচিত এবং ট্রাফিক আইন অবশ্যই মেনে চলা উচিত। দিনের শুরুতে আজকে আপনার কর্মব্যস্ততা বাড়বে এবং কাজের চাপ বাড়বে। ‌ বিকেলের পর থেকে আপনার সময় রোমান্টিক হয়ে উঠবে। দূরে কোথাও ভ্রমণের থেকে বরং বাড়িতে আনন্দ করুন। আপনার সন্তানরা আজকে আপনার থেকে দামি কোন জিনিস পাওয়ার জন্য আবদার করবে মা আপনি দিতে না পারলে আপনার সঙ্গে বিরোধ বাঁধবে। কোন কাজ করার আগে স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে আলোচনা করে নিন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Billionaire Sabine Getty’s Dress Gets Stuck in Escalator During Oscars Wardrobe Malfunction

Sabine Getty, the jewelry designer and socialite, experienced a dramatic wardrobe mishap at the 2026…

March 23, 2026

Moana Trailer Reveals Dwayne Johnson’s Live-Action Maui — But Fans Slam “Ugly Visuals”

Disney has released the full trailer for its live-action remake of Moana, and reactions are…

March 23, 2026

Enya Reportedly Lives Alone in Dublin Castle With 12 Cats

Grammy-winning singer Enya, known for her ethereal soundscapes and global hits like Orinoco Flow and…

March 23, 2026

Gypsy-Rose Blanchard Faces Backlash After Joking About Mother’s Murder in Viral TikTok Trend

Gypsy-Rose Blanchard is under fire after participating in a viral TikTok trend where she appeared…

March 23, 2026

Peaky Blinders Movie Ending Explained — How It Sets Up Netflix Spinoff

Peaky Blinders: The Immortal Man marks the final chapter of Tommy Shelby’s story, closing out…

March 23, 2026

Peyton List and New Mom Debby Ryan Reunite with Jessie Cast in NYC

It’s been more than a decade since Disney Channel’s Jessie aired its final episode, but…

March 23, 2026