জ্যোতিষ

আজ ১৪ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – সত্য কথা শোনা আপনাকে অভ্যাস করতে হবে। আজকের দিনটি আপনার জন্য শুভ নয়। ফাঁড়ার যোগ রয়েছে। যানবাহন ও জল থেকে সাবধান হয়ে যান। অর্থ চুরি যাওয়ার সম্ভবনা রয়েছে। টাকার ব্যাগ সামলে রাখুন। পারিবারিক দিকগুলি আজকে আপনার মনকে বিচলিত করতে পারে। সুতরাং মোটের উপর আজকের দিনটি আপনার জন্য ভালো নয়। তবে সুখবর একটাই যে আজ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সারপ্রাইজ কোন গিফট পেতে পারেন। হতে পারে সেটা চকলেট, বা ফুল বা আলিঙ্গন।

বৃষ – আপনি কি লটারি কাটতে পছন্দ করেন? তবে আজ এড়িয়ে যান। পকেটে টাকা রাখুন বা ব্যাঙ্কে টাকা রাখুন। আজ যদি আপনি লটারির টিকিত কাটেন তবে হেরে যাওয়ার সম্ভবনা রয়েছে। আর্থিক সমস্যাকে দমন করার জন্য পরিশ্রম হল সেরা উপায়। সুতরাং কাজে মন দিন। প্রেমের জন্য আজকের দিনটি একদমই সঠিক নয়। অযথা তর্কে জড়িয়ে যেতে পারেন। সুতরাং মাথা ঠাণ্ডা রাখুন ও বিবাদ এড়িয়ে চলুন।

মিথুন – সুপ্ত প্রতিভা কম বেশি সকলেরই থাকে। আপনার আজ প্রতিভা বিকাশের দিন। কোন না কোন কাজের দ্বারা আজ আপনার প্রতিভার প্রকাশ পাবার বিশেষ সম্ভবনা রয়েছে। অর্থভাগ্য আজ আপনার ভালো। পরিশ্রম করার মানসিকতা রাখুন। ধৈর্য ধরুন, আপনার প্রেমে আজ সাফল্য আসতে পারে। নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখতে সহায়ক হবে।

কর্কট – আপনার কোন নিকট আত্মীয় আপনার বাড়িতে হাজির হতে পারে। আপনার বাড়িতে যদি কোন পোষা কুকুর বা বিড়াল বা পাখি বা গরু অথবা ছাগল থেকে থাকে তবে তাঁর প্রতি যত্ন নিন। পিতা-মাতার স্বাস্থ্য মন্দ হতে পারে। চিকিৎসকের ফোন নম্বর হাতের কাছে রাখুন। আপনার জন্য আজ শুভ রং হল হালকা বেগুনি অথবা গোলাপি। চেষ্টা করুন এই দুটি রঙের একটি চয়ন করা। প্রেমের জন্য ভালো দিন আজ। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করতে পারবেন কোন না কোন কারণে।

সিংহ – আজ আপনার ঋণ পরিশোধ করার পালা। যদি কারোর কাছে কোন ঋণে আবদ্ধ থাকেন, তবে তা মিটিয়ে নিন। এতে সম্পর্কের উন্নতি হবে। অর্থভাগ্য আপনার আজ ভালো। আয়ের সুযোগ রয়েছে। আজ আপনার জন্য শুভ রং হয়ে উঠতে পারে সবুজ। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভবনা রয়েছে।

কন্যা – পুরনো রোগ বা পুরনো সমস্যা ফিরে আসতে পারে। শরীরের প্রতি যত্ন নিন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। সম্ভব হলে খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন অথবা যোগ অভ্যাস করুন। এক জায়গায় বসে থাকলে আপনার শরীর বেশি ব্যকুল হয়ে উঠতে পারে, রাই হাঁটুন অথবা হালকা জগিং করুন। আজ আপনার অর্থ ভাগ্য ভালো। আপনি যদি খুচরো ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনি লাভের মুখ দেখতে পারেন। নতুন কোন জিনিস কেনার সম্ভবনা রয়েছে।

তুলা – যেকোনো সমস্যা সমাধানের জন্য আজ আপনার হাঁকডাক আসবে। অফিস হোক বা বাড়ি বা বন্ধু মহল যেকেউ যখন তখন আপনার সাহায্য চাইতে পারে। আপনাকেও কিন্তু আজ অন্যের সাহায্যে হাত বাড়াতে হবে।প্রেম সংক্রান্ত বিষয়ে আজ আপনি উদার হৃদয়ের পরিচয় দিয়ে ফেলবেন। তবে পরিজনের থেকে কটু কথা আপনি হয়তো শুনতে পারেন। চেষ্টা করুন নিজেকে সংযত রেখে বিবাদ এড়িয়ে চলার। আজ আপনার শুভ রং হয়ে উঠতে পারে সাদা।

বৃশ্চিক – ফাঁড়ার যোগ রয়েছে। সাবধান হয়ে যান। যদি আপনার গাড়ি থাকে তবে তা আজ উপেক্ষা করুন। বাথরুমে অযথা জল ফেলে রাখবেন না। আগুন থেকে সাবধান। যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন। যারা বইপোকা তাঁদের জন্য আজকের দিনটি বিন্দাস হয়ে উঠতে পারে। অনলাইনে বই পড়তে পারেন অথবা কাছাকাছি বইয়ের দোকান থেকে বই কিনে পড়তে পারেন। আপনি যদি প্রেম করে থাকেন তবে আজকের দিনটি আপনার মনের মত হয়ে উঠতে পারে।

ধনু – আজকে আপনার চোখের সামনে এমন কিছু ঘটতে পারে যা অনৈতিক, কিন্তু আপনি নিজেও হয়তো কিছু করতে পারবেন না। আপনারও আজ নৈতিক অবক্ষয়ের সম্ভবনা রয়েছে। সুতরাং চোখ, কান খোলা রাখুন। সম্ভব হলে অর্থ বা বস্ত্র বা খাবার দান করুন। আপনি চাইলে ভগবান শিবের আরাধনা করতে পারেন। আপনার মনকে শান্ত রাখা জরুরী। এছাড়াও, যারা বিদ্যার্থী তাঁদের জন্য আজকের দিনটি শুভ। কোন পরীক্ষা থাকলে ভালো ফল লাভের সম্ভবনা রয়েছে।

মকর – পারিপার্শ্বিক উত্তেজনা আপনার অর্থের বিনাশ করতে পারে। সাবধান হয়ে যান। অর্থভাগ্য আজ আপনার অনুকূলে থাকবে না। ধৈর্য ধরে সম্পর্কে এগোন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনি। সম্ভব হলে বাড়িতেই থাকুন, ভিড় এড়িয়ে চলুন এবং নিরামিষ খাবার খান।

কুম্ভ – অর্থভাগ্য আজ আপনার ভালো। বকেয়া টাকা ফেরত পেতে পারেন অথবা আকস্মিক কারোর থেকে টাকা পেতে পারেন। মন আপনার আজ চঞ্চল থাকবে। বাবা-মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও অবনতির সম্ভবনা রয়েছে। আপনার জন্য শুভ রং হলুদ। এই রঙের পোশাক পরিধান করতে পারেন অথবা বিছানার চাদর হলুদ রঙের ব্যবহার করতে পারেন।কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে। কিছু বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন।

মীন – মন আজ আপনার সারাদিন বিচলিত থাকবে। অস্থিরতা কাজ করবে। আপনি যদি মনকে নিজের আয়ত্তে আনতে চান তবে যোগা করুন। স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে, উল্টোদিকে আপনি যদি এই রাশির জাতিকা হন তবে আপনার প্রেমের ভাগ্য ভালো নয়। অকারন তর্কে জড়িয়ে যেতে পারেন। সম্ভব হলে বাড়িতে থেকে বিশ্রাম নিন। এই রাশির জাতক জাতিকাদের আজকের জন্য শুভ রং আকাশী নীল। সম্ভব হলে এই রঙের পোশাক পরিধান করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠাণ্ডা দুধ সেবন করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026