জ্যোতিষ

আজ ১৫ ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনি আজ জ্বর অথবা সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের সাবধানে থাকা আবশ্যক। আপনি আজকে নতুন করে আপনার শরীরের সংক্রমণকে স্থান দিতে পারেন। তাই প্রথম থেকেই সাবধান হয়ে যান। বর্তমান অবস্থাকে একদমই উপেক্ষা করবেন না। সমস্ত সর্তকতা মেনে চলুন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে নতুন কাজের যোগ আছে। আপনি পুরনো কাজ থেকে অব্যাহতি পেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

বৃষ – যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাদের সমস্যা আজকে বাড়বে। আপনার ঘরে যদি ঔষধ না থেকে থাকে অবিলম্বে ওষুধ খান। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করবেন না। যারা কারিগরি ও মৃৎশিল্পের সঙ্গে যুক্ত আছেন তারা আজকে লাভবান হবেন। আপনি যদি বিজ্ঞাপন সংস্থায় কাজ করে থাকেন তবে নতুন কাজের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ‌ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে আপনার স্ত্রী ভাগ্য ভালো। স্ত্রী সাহায্যে আপনার জীবনে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন। ‌ শুভ রং হিসেবে ধারণ করুন মেরুন অথবা লাল।

মিথুন – আপনার প্রিয় বন্ধু আজকে আপনার ভুল বুঝবেন। বন্ধুর সঙ্গে সাইলেন্ট অশান্তিতে ভুগবেন। আপনি যদি আপনার বন্ধুর সঙ্গে ব্যবসার কাজে লিপ্ত হয়ে থাকেন তবে সেখানেও মনোমালিন্য তৈরি হতে পারে। তবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী ভাগ্য ভালো। স্ত্রীর সাহায্যে আপনি অনেক কঠিন কাজ জয় করে ফেলতে পারবেন। পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি নজর দিন। তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আজ আপনার সৃজনশীলতার প্রকাশ ঘটবে, ছোটখাটো কাজে আপনি সাফল্য পাবেন। শুভ রঙ হিসেবে ধারণ করুন বেগুনি অথবা সবুজ।

কর্কট – আজ আপনি বুঝতে পারবেন নারী নির্যাতন কি। নারী নির্যাতনের প্রকৃত সংজ্ঞা আজকে আপনার চোখের সামনে প্রকাশ পাবে। পারিবারিক কলহের মধ্যে আপনি জড়িয়ে যাবেন। আপনার খুব কাছের মানুষ আজকে আপনার মতে বিরোধিতা করবে এবং আপনার দিকে আঙুল তুলবে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, আপনার শান্ত মন এবং উচিত বিচার আপনাকে আজকে মানুষ করে তুলবে। যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরাট সাফল্য পাওয়ার দিন আজ। বকেয়া টাকা আপনার শোধ হয়ে যাবে। দিনের শেষভাগে প্রেম ফিরে পাবেন। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।

সিংহ – আজকে আপনি সেবামূলক কাজে ব্রতী হবেন। আপনার কাজের প্রশংসা পাবেন আপনি। দিনের শুরু থেকেই আপনার ওপর অনেক দায়িত্ব আসবে, আপনি জানেন যে আপনার দায়িত্ব কিভাবে পালন করতে হয়। পরিবারে আত্মীয় সমাগম হবে। আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি যদি বস্ত্র বিপনীর সঙ্গে যুক্ত থেকে থাকেন তবে আপনার আজকে অধিকমাত্রায় লাভ হবে। শুভ রঙ হিসেবে ধারণ করুন সবুজ অথবা লাল।

কন্যা – আজ আপনি আপনার প্রাপ্য সুখ থেকে বঞ্চিত হবেন, যা আপনার পাওয়ার কথা ছিল তা আপনি আজ নাও পেতে পারেন। দিনের শুরুতে আপনি আপনার ব্যক্তিগত কাজ সেরে নিন, বিকেলের পর থেকে আপনার ওপর নতুন কাজের দায়িত্ব আসবে। আজ আপনার ভ্রমণ যোগ রয়েছে। প্রেম করার জন্য আজকের দিনটি দুর্দান্ত হতে পারে আপনার জন্য। আপনার প্রেমিক বা প্রেমিকার মনের কথা বুঝবে এবং আপনাকে আজকে দারুন কোন জিনিস গিফট করতে পারে। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা অথবা নীল।

তুলা – যারা নতুন চাকরি করছেন তারা আজকে নতুন কাজের সুযোগ পেতে পারেন। যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন তাদের পদন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ অতিথি সমাগম হবে, বন্ধুদের সঙ্গে আজকে আপনি আউটডোরে যেতে পারেন। আপনার ভাইবোনরা আপনার সঙ্গে আনন্দে মেতে উঠবে। দিনের শেষভাগে আপনি নতুন কোন জিনিস উপহার হিসেবে পেতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকলেও আপনার পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে সচেতন হোন, চিকিৎসকের ফোন নাম্বার আপনার সঙ্গে রাখুন। শুভ রঙ হিসেবে তুঁতে অথবা সাদা রঙের বস্ত্র পরিধান করুন।

বৃশ্চিক – আপনি আজকে এমন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন যেখানে আপনার সন্মান হানি হবে। আপনি যদি কোন ক্লাবের সঙ্গে যুক্ত থাকেন তবে প্রথম থেকেই চোখ কান খোলা রেখে কাজ করুন। আপনার অসাবধানতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। চাকরির সূত্রে আপনি বদলির সংবাদ পেতে পারেন। যারা ব্যবসা করছেন তবে দিন আজকে অত্যন্ত শুভ। ব্যায় থেকে আপনার আজকে আয় বেশি হবে। নতুন কাজের পরিকল্পনা মাথায় আসবে। বন্ধু সমাগম হবে বাড়িতে। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনাকে সারপ্রাইজ গিফট করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল এবং লাল।

ধনু – আপনি আজ আইনি মামলায় জড়িয়ে যেতে পারেন। পারিবারিক কলহ বৃদ্ধি পাবে। আপনার নিকট আত্মীয় আজকে আপনার বিরুদ্ধাচরণ করবে। ভাই-বোনেদের সঙ্গে চরম বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনি। যারা কারিগরি ও গার্মেন্টস শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। ব্যবসা লাভজনক দিন রয়েছে আজকে আপনার ভাগ্যে। আপনার ব্যবহার ব্যবসাকে আরো বাড়িয়ে তুলবে। আপনার স্বাস্থ্য ভালো ভালো থাকলেও আপনার স্ত্রীর অথবা স্বামীর স্বাস্থ্য আজকে অবনতি হবে। শরীরের প্রতি যত্ন নিন এবং নিয়মিত যোগাভ্যাস করুন এবং করতে বলুন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল এবং আকাশী।

মকর – আজ আপনি অত্যাধিক খরচ করে ফেলতে পারেন আপনার পরিবারের জন্য। ছোটদের আবদার আছে আপনার জন্যই থাকবে। ছোটদের আবদার মেটানোর জন্য আপনার পকেট গড়ের মাঠ হয়ে যেতে পারে। বাড়িতে অতিথি সমাগম হবে এবং আপনি নতুন কিছু উপহার পেতে পারেন। যারা কৃষিক্ষেত্রে কাজ করছেন এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন উভয়ই লাভবান হবেন। আপনার থেকে যদি কেউ টাকা ধার নিয়ে থাকে সে আজকে আপনাকে টাকা ফেরত দেবে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ এবং লাল।

কুম্ভ – এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যিনি হসপিটালে ভর্তি রয়েছেন বা যাদের আজকে অস্ত্রোপচারের কাজ রয়েছে তারা সাফল্য পাবেন। পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। আপনার বৈবাহিক জীবন দুর্দান্ত হয়ে উঠতে পারে আজ। পরিবারের সঙ্গে সময় কাটান। লং ড্রাইভে যেতে পারেন। পুরনো বন্ধুকে আজকে আপনি ফিরে পাবেন। আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর আজকে আপনার মনের কথা বুঝতে পারবে এবং আপনাকে রোমান্সে ভরিয়ে দেবে। শুভ রং হিসেবে ধারণ করুন সাদা অথবা নীল।

মীন – আপনি যদি পূর্বে কোন ইন্টারভিউ দিয়ে থাকে তবে চাকরির সুযোগ পাবেন। যারা বেকারত্ব সমস্যায় ভুগছেন তাদের বেকারত্ব মিটবে। আপনি যদি ব্যবসা করে থাকেন তবে আপনার ব্যবসায় অগ্রগতি রয়েছে। আপনার পরিবারের কেউ আজকে আপনার কাজের খুব তারিফ করবে। স্ত্রীর সঙ্গে সময় কাটান এবং সুযোগ হলে আপনার সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। শুভ রং হিসেবে আজকে আপনি লাল অথবা হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Influencer Karla Thaynnara, 25, Dies in Motorcycle Crash; Father Dies Shortly After

Brazilian influencer Karla Thaynnara tragically died in a motorcycle accident on March 3 at the…

March 4, 2026

David and Victoria Beckham Wish Estranged Son Brooklyn Happy Birthday

David and Victoria Beckham publicly marked their eldest son Brooklyn’s 27th birthday, despite the ongoing…

March 4, 2026

Courtney Love Teases Tour With Former Hole Bandmate Melissa Auf der Maur

Courtney Love has reignited speculation about a possible Hole reunion after teasing a tour with…

March 4, 2026

WOODZ Breaks All the Rules With First Album ‘Archive. 1’ — Fans Say It’s His Boldest Reinvention Yet!

South Korean artist WOODZ (Cho Seung-youn) is stepping into a new chapter of his career…

March 4, 2026

Love Is Blind Season 10 Finale Shocker: Only TWO Couples Say ‘I Do’ — Find Out Who!

The 10th season of Love Is Blind has wrapped, and as always, fans were eager…

March 4, 2026

Alex Kingston’s On‑Stage Health Scare That Led to a Shocking Cancer Diagnosis

Actress Alex Kingston is sharing her journey with uterine cancer, revealing how she initially dismissed…

March 4, 2026