জ্যোতিষ

আজ ১৫ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনার আজ চিন্তার দিন। জাগতিক চিন্তা আপনাকে খণ্ড করতে পারে। বড্ড বেশি চঞ্চল থাকবে আপনার মন। নিরাপত্তা নিয়ে ভুগবেন। আপনার এমনটা মনে হতে পারে যে কেউ আপনাকে প্রতারণা করছে বা আপনি আপনার প্রাপ্য সুযোগ পাচ্ছেন না। ধৈর্য ধরুন ও সাহস রাখুন। তর্ক যথাসম্ভব এড়িয়ে চলুন। আপনার জন্য আগামী দিনগুলি শুভ হওয়ার সম্ভবনা রয়েছে। আজ আপনার শুভ রং হলুদ।

বৃষ – আজ এই রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র যাবে। আর্থিক যোগ মোটামুটি। লাভ যে খুব বেশি হবে তা নয় আবার লোকসানও যে খুব হবে তা নয়। প্রেমে আপনি আজ পরাজিত হতে পারেন। মাতা-পিতার স্বাস্থ্য ভালো যাবে না। আপনি যদি খুচরো ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার লাভ কম হবে, তবে কারোর থেকে বকেয়া টাকা ফেরত পেতে পারেন আজ।

মিথুন- যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাঁদের জন্য আজকের দিনটি মন্দের ভালো। খুব বেশি আয় ও উন্নতি নাও হতে পারে। দুশ্চিন্তা এড়িয়ে চলুন। সম্ভব হলে মা লক্ষ্মীর আরাধনা করুন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তবে মা লক্ষ্মীর স্মরণে অভুক্ত বাচ্চা মেয়েদের বস্ত্র ও অন্ন দান করতে পারেন। আপনার পিতা-মাতার স্বাস্থ্য মোটামুটি থাকবে। সম্ভব হলে তাঁদের প্রতি বিশেষ যত্ন নিন। আপনার মায়ের আচরন আপনার কাছে যন্ত্রণার হতে পারে। প্রয়োজন হলে তাঁর সঙ্গে খোলামেলা আলোচনা করুন।

কর্কট – বিষাদ আজ আপনাকে তাড়িয়ে নিয়ে যাবে। হয়তো পুরনো স্মৃতি আপনাকে আঘাত করতে চাইবে। সুতরাং বাস্তব নিয়ে ভাবুন। জীবনকে একটা খেলা হিসেবে ভাবুন। অতিরিক্ত সিরিয়াস আপনার জীবনে গভীর শোক ডেকে আনতে পারে। আজকে আপনার জন্য শুভ রং গাড় নীল। তবে যদি সম্ভব হয় এই রঙের পোশাক পরিধান করে মা লক্ষ্মীর নাম করে দুঃস্থ বাচ্চাদের অন্ন বা বস্ত্র অথবা উভয়ই দান করুন।

সিংহ – আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দুরের অথবা নিকট কোন আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। অর্থভাগ্য আজ আপনার ভালো থাকবে। নতুন কাজের সুযোগ পাবেন। যদি আপনি খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি আজ লাভের মুখ দেখতে পারেন। শরীর আপনার আজ ভালো নাও থাকতে পারে। নাক-কান-গলা জনিত কোন সমস্যায় ভুগতে পারেন। সম্ভব হলে তুলসী পাতা, আদা, লবঙ্গ চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অথবা রাতে ঘুমনোর আগে হলুদ দুধ পান করতে পারেন।

কন্যা – পারিপার্শ্বিক কিছু বিষয় আপনার মনকে বিচলিত করতে পারে। আপনি নিজের অজান্তে কোন অনৈতিক কাজে জড়িয়ে যেতে পারেন। সম্ভব হলে শিবের আরাধনা করুন ও যোগ অভ্যাস করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিন শুভ। পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার সম্ভবনা রয়েছে। আজ আপনার ভ্রমনের যোগ রয়েছে। কাছে পিঠে কোন স্থান থেকে বেড়িয়ে আসতে পারেন। আজকে আপনার শুভ রং হালকা বেগুনী।

তুলা – প্রেম ভাগ্য আজ আপনার মন্দই কাটবে। অযথা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে তর্কে জড়িয়ে যেতে পারেন। নিজের মনের মানুষকে সামলে রাখার দ্বায়িত্ব আপনারই, তাই তাঁর কথা ধৈর্য ধরে শুনুন অকারন বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসা ভাগ্য আজ আপনার ভালো। অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করতে পারবেন। বিদ্যার্থীদের পড়াশুনোয় মন দেওয়া উচিত। মন বিচলিত থাকার কারণে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। আপনার জন্য আজ শুভ রং লাল। আপনি লাল রঙের পোশাক পরিধান করে দান-ধ্যান করতে পারেন।

বৃশ্চিক – আজ আপনার ফাঁড়ার যোগ রয়েছে। পথেঘাটে ও বাড়িতেও বিভিন্ন ফাঁড়া আপনার সঙ্গে ঘটতে পারে। সম্ভব হলে আজ আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন। যতটা সম্ভব নিজের চোখ – কান খোলা রাখুন। আজ আপনি অপ্রত্যাশিত টাকা ফিরে পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিন বিশেষ ভালো কাটবে। পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভবনা রয়েছে। যারা হোটেল লাইনে কাজ করছেন বা করতে চান তাঁদের ক্ষেত্রে নতুন কাজ পাওয়ার সম্ভবনা রয়েছে।

ধনু – আজ আপনি অকারন সমস্যায় জড়িয়ে যেতে পারেন। অফিসে অপ্রত্যাশিত ভাবে হেনস্থা হতে পারেন। কাজ খোয়ানর সম্ভবনা রয়েছে। দুশ্চিন্তা না করে পজিটিভ থাকুন। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। প্রেমের ভাগ্য আজ ভালো। আপনি আপনার প্রিয়জনের থেকে সারপ্রাইজ পেতে পারেন। সুতরাং তৈরি থাকুন, দুর্দান্ত কিছু ঘটতে পারে আজ আপনার সঙ্গে। আপনি আজ সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন। সাদা রং আজ আপনার জন্য শুভ।

মকর – হঠাৎ করে আপনি সু-সংবাদ পেতে পারেন। আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে বকেয়া টাকা ফেরত পেতে পারেন। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। সম্ভব হলে আজ নিরামিষ খাবার খেতে পারেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মন্দ কাটতে পারে। তাই মনোযোগ বাড়ান। সম্ভব হলে আপনি আজকে থেকে যোগা শুরু করতে পারেন। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ – শরীর আপনার আজ বেশ চনমনে ও ফুর্তিতে থাকবে। নতুন কোন কাজে মনোনিবেশ করতে পারেন। একাধিক প্রেমের সম্ভবনা রয়েছে। নিজেকে সামলে রাখুন। আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি বিশেষ নজর দিন। আপনার জন্য আজ শুভ রং হল কমলা। সম্ভব হলে হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনার জন্য কাজের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে।

মীন – আপনি আপনার কৃত কর্মের জন্য প্রশংসা পেতে পারেন। অফিস হোক বা বানিজ্যস্থল, উভয় জায়গায় আপনি সাফল্য পেতে পারেন। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন। প্রেমের জন্য আজ আপনার মন ব্যাকুল থাকতে পারে। স্ত্রী অথবা স্বামীর সঙ্গে সময় কাটান। আপনার আজকের জন্য শুভ রং হল হালকা গোলাপি। আপনি এই রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026