জ্যোতিষ

আজ ১৯ শে ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকে সমস্ত দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে। আপনার ওপর আপনার কর্মচারীরা কৃতজ্ঞ থাকবে। দিনের শুরুতে আপনার মধ্যে বিশৃংখলা কাজ করলেও দুপুরের পর থেকে আপনার মধ্যে একটা শান্ত মনোভাব গড়ে উঠবে যা আপনার কাজের প্রতি আপনাকে দায়িত্বশীল করে তুলবে। আপনার বাড়িতে আজকে অতিথি সমাগম হবে, যদিও অতিথিদের সাথে আপনার আজ মনোমালিন্য তৈরি হতে পারে। আপনি আজ শুভ রঙ হিসেবে ধারণ করতে পারেন সাদা।

বৃষ – আপনি যদি কোনো বেসরকারি কোম্পানির মালিক হয়ে থাকেন তবে আপনার সহকর্মীদের সঙ্গে আজকে বিরোধ বাড়তে পারে। কর্মে প্রগতি থাকলেও দুপুরের পর থেকে তার মধ্যে আপনি ব্যালেন্স করতে পারবেন না। দিনের শুরুতেই আপনার মধ্যে মনোকষ্ট কাজ করবে, দুপুরের পর থেকে আপনার মধ্যে বিরোধ জন্মাবে। আজকে আপনার কোন বন্ধু আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে। নিজেকে শান্ত রাখুন এবং সমস্ত পরিবেশের সঙ্গে লড়ার মানসিকতা রাখুন। শুভ রং হিসেবে ধারণ করুন নীল।

মিথুন – হঠাৎ করেই আজ আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে আলাপ হয়ে যেতে পারে। এবং সেই আলাপ আপনাকে কর্মে প্রগতি এনে দিতে পারে। যারা কলা বিভাগের স্টুডেন্ট তাদের আজকে ইন্টারভিউ এর কল আসতে পারে। দিনের শুরুতে আপনার মধ্যে অস্থিরতা প্রকাশ পেলেও দুপুরের পর থেকে আপনার মধ্যে একটি রোমান্টিক মনোভাব গড়ে উঠবে। আপনার স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে আপনার দূরত্ব কমবে। নতুন কোন প্ল্যান করতে পারেন আপনারা। আজ আপনার জন্য শুভ রং হল হলুদ।

কর্কট – জানার ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, তাদের দিনটি আজকে মধ্যম যাবে। আজকের দিনে আপনার মধ্যে ব্যস্ততা থাকবে, ফলে আপনি আপনার শিক্ষায় বিশেষ মনোযোগ দিতে পারবেন না। থিওরির থেকে প্র্যাকটিক্যাল কাজে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। যারা ব্যবসার কাজে যুক্ত তাদের জন্য আজকের দিনটি উত্তম। আপনি আজ সাধারনের পোশাক পরিধান করতে পারেন।

সিংহ – আপনি যদি প্রেম করে থাকেন তবে আজকে প্রথম থেকেই সাবধান হয়ে যান, বিনা কারণে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়বেন আপনি। হয় সে আপনাকে বুঝতে চাইবে না অথবা আপনি তাকে বুঝতে চাইবেন না। আপনাদের দুজনের মধ্যে মনোমালিন্য আপনার পরিবারের উপর তার প্রভাব ফেলবে। আপনার পিতা মাতা আপনাদের ব্যবহারের জন্য সন্তুষ্ট হবে না। মাথা ঠাণ্ডা রাখুন এবং ধৈর্যের সঙ্গে যেকোনো পরিবেশ মোকাবেলা করুন। যারা চাকুরী ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য আজকের সুখবর আসতে পারে। আপনার পরিবারের কেউ আজকে নতুন কোন স্থানে চাকরি পেতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ এবং হলুদ।

কন্যা – আজ আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে। নতুন কোন বস্ত্র উপহার হিসেবে পেতে পারেন। অথবা সোনার জিনিস কিনতে পারেন। ‌ ভোগ বিলাসের মধ্যে দিয়ে আজকে আপনার সারা দিন অতিবাহিত হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। দিনের শুরুতে আপনার অর্থব্যয় সাময়িক হলেও বিকেলের পর থেকে আপনার ব্যবসায় উন্নতি সম্ভব। আজকে আপনার জন্য শুভ রং হল লাল।

তুলা – আজকে আপনি আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে চরম বিবাদে জড়িয়ে যেতে পারেন। আপনার বন্ধুদের সঙ্গে আজকে আপনার শত্রুতা তৈরি হতে পারে। কেউ আপনার পিঠ পিছু ষড়যন্ত্র করতে পারে। যারা কলকারখানায় কাজ করছেন তাদের নতুন কাজের সুযোগ রয়েছে। বিদ্যার্থীরা যদি এখন থেকেই মনোযোগী না হন তবে বিদ্যায় সাফল্য পেতে দেরি হবে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

বৃশ্চিক – পরিবার হোক বা বাইরে আপনি কারও না কারও সঙ্গে আজকে চরম কলহে পৌঁছে যেতে পারেন। আপনার চঞ্চল মনোভাব এর জন্য দায়ী। আপনি খুব কাছের বন্ধু আজকে আপনাকে ভুল বুঝতে পারে, মনোমালিন্য যোগ রয়েছে। মনকে শান্ত রাখার জন্য যোগাভ্যাস করুন। আপনার জন্য শুভ রং হল সাদা।

ধনু – আপনার সন্তানকে নিয়ে আজকে আপনার মধ্যে চিন্তা থাকবে। দিনের শুরুতে আপনার সন্তানরা আজকে আপনার বিরুদ্ধে যেতে পারে। বিকেলের পর থেকে আপনার পরিবেশ শান্ত হবে। যারা ব্যবসা-বাণিজ্য এর সঙ্গে যুক্ত তাদের আয় ভালই হবে। আপনি আজ শুভ রঙ হিসেবে সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

মকর – সকাল থেকেই আজকে আপনি বিভিন্ন কাজের মধ্যে বিরত থাকবেন। অতিরিক্ত কাজের চাপ আপনার কাঁধে এসে পড়বে। পারিবারিক দিক থেকেও আপনার কাঁধে অতিরিক্ত দায়িত্ব পড়বে। আপনি কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারবেন না। দিনের শুরুতে আপনার পরিশ্রম বাড়বে কিন্তু বিকেলের পর থেকে আপনার পরিশ্রম কিছুটা লঘু হবে। আপনার পরিবারে আজকে আত্মীয় সমাগমে হবে, ভাই বোনের সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনি। আপনার জন্য শুভ রং ঘন নীল।

কুম্ভ – হয় আজকে আপনি কারোর গোপন কথা ফাঁস করে দেবেন কিংবা কেউ আজকে আপনার গোপন কথা ফাঁস করে দিতে পারে। কর্মে আজ আপনি মনোবল হারাবেন। পরিবারের স্থিতি বজায় রাখতে পারবেন না। স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে মনোমালিন্য জরিয়ে যেতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন আপনার হাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ আপনি শুভ রঙ হিসেবে সাদা রংয়ের পোশাক পরিধান করতে পারেন।

মীন – যদি মনে করে থাকেন আজকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা বলবেন তবে আজকের দিনটি বাদের খাতায় রাখুন। কোনো বিশেষ কারণ আজকের দিনটি আপনার জন্য শুভ নয়। আঘাত পেতে পারেন মনে। যারা বিবাহিত বা বিবাহিতা তারা তাদের স্বামী অথবা স্ত্রীর কোনো পূর্বের না বলা ইতিহাস জানতে পেরে মনে মনে আঘাত পাবেন। ফাড়ার যোগ রয়েছে আপনার। ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পারাপার করুন, এবং গাড়ি ড্রাইভ করার সময় ফোন এভোয়েড করুন। আপনি আপনার বাড়িতে আজকে হনুমানজীর পুজো করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল কমলা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026