জ্যোতিষ

Horoscope: আজ ১৯শে অক্টোবর, কোন কোন রাশিতে শুভ যোগ রয়েছে

আজ ১৯শে অক্টোবর (১লা কার্তিক) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষ (ARIES): আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

বৃষ (TAURUS): আজ আপনি কোনো ভালো কাজের জন্য মানসিক তৃপ্তি পেতে পারেন। কাজের জন্য বেশ নাম ও হতে পারে। বেশ আনন্দে ও হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুন (GEMINI): আজ আপনার পরিবারের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কট (CANCER): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। নিজের কাছের মানুষরা আপনাকে ছলচাতুরিতে কার্যসিদ্ধির জন্য ব্যবহার করতে পারে। মন শক্ত করুন, সহজে ভেঙে পড়বেন না।

সিংহ (LEO): আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কন্যা (VIRGO): আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। নিজের কাজের জন্য সৌভাগ্যলাভ হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। কাছের মানুষের সাথে ভালো সময় কাটান।

তুলা (LIBRA): আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর । অন্যের উপকার করলে মন শান্তি পাবে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন।

ধনু (SAGITTARIUS): নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে। সাবধানে কাজ কর্ম করুন। পরিবার ব্যতিত অন্য কারোর পরামর্শ নেবেন না। দিনটি খুব একটা সুখকর নয়।

মকর (CAPRICORN): আজ আপনার ব্যবসায় মন্দা ভাব দেখা দিতে পারে। ভেঙে না পড়ে সমস্যার সম্মুখীন হন। ব্যবসার কাজে সহজে কাউকে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে বিপুল অর্থ জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

মীন (PISCES): আজ আপনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হতে পারে। রাস্তাতে পকেটমারের সম্ভাবনা আছে। সাবধানতা অবলম্বন করুন। রাস্তা দিয়ে দেখে শুনে হাঁটা চলাচল করুন।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026