মেষ – আপনার যদি সন্তান থেকে থাকে তবে আপনার মনে তাঁর জন্য উদ্বেগ থাকবে। সন্তানের কারণে আপনার মন বিচলিত হতে পারে। নতুন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন। সম্ভব হলে সামাজিক কোন অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার মন ভালো থাকবে। পারিপার্শ্বিক ঘটনা আপনার মনে উদ্বেগ সৃষ্টি করতে পারে, তাই আগে থেকেই শান্ত থাকুন এবং যেকোনো খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা রাখুন। আপনার জন্য আজ শুভ রং লাল।
বৃষ – আজ আপনি বিনা কারণে প্রতিবেশির সঙ্গে বিবাদে জড়িয়ে যেতে পারেন। আপনার ব্যবহার মার্জিত রাখতে হবে নতুবা আপনাকে অসম্মানিত হতে হবে। নিকট আত্মীয়র থেকে আপনি আঘাত পেতে পারেন। যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাঁদের জন্য আজকের দিন মিশ্র কাটবে। প্রেমে সাফল্য এলেও জটিলতা থেকে যাবে। ভ্রমনের যোগ রয়েছে। ব্যবসায় আপনার স্বল্প সঞ্চয়ের যোগ রয়েছে। আপনার জন্য আজ শুভ রং লাল অথবা বাদামী।
মিথুন – আপনাকে মানসিক ভাবে দৃঢ় হতে হবে। আপনার সংযম আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি যদি সংযম হারিয়ে ফেলেন আজ তবে তর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং অপমানিত হতে পারেন। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে প্রভাবিত করতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি জটিল হয়ে উঠতে পারে। এক্ষেত্রে আপনাকে আরও নম্র ও ভদ্র হতে হবে। আচরনে লাগাম দিন। আপনার শুভ রং আজ গোলাপি।
কর্কট- আপনার মনের প্রফুল্লতা আপনাকে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আজ আপনি যেই কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। আপনার উপস্থিতি সকলের মনে আনন্দ প্রদান করবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র কাটবে। পড়াশুনোর ব্যপারে বাড়তি মনঃসংযোগ দরকার। বৈবাহিক জীবন দুর্দান্ত কাটবে। আপনার স্ত্রী অথবা স্বামী আপনার জন্য আজ গর্বিত অনুভব করবে। প্রিয় রং আপনার আজ হলুদ।
সিংহ – আপনি যদি পুরনো কোন শারীরিক সমস্যায় ভুগে থাকেন তবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ আরোগ্য লাভের চরম সম্ভবনা রয়েছে আপনার। জীবন আপনার আজ রঙিন হয়ে উঠবে। সফলতা আসবে। যেই কাজে আপনি হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। প্রেম আপনার জীবনকে পরমানন্দে ভরিয়ে দেবে। চাকুরীজীবীদের জন্য আজকের দিনটি শুভ। আপনার শুভ রং আজ সাদা।
কন্যা – সর্দি-কাশি জনিত সমস্যায় আপনি ভুগতে পারেন। যদি আপনি সি ও পি ডি র পেশেন্ট হয়ে থাকেন তবে সাবধানে থাকুন। শরীরের প্রতি বাড়তি যত্ন নিন। আপনি হয়ত আজ পারিপার্শ্বিক বিভিন্ন কারণে চিন্তিত থাকতে পারেন, তবে সর্বদা ন্যায়ের পথে হাঁটুন। আপনি হয়তো আজ সত্যের পথেই হাঁটবেন কিন্তু কিছু ব্যক্তির কারণে আপনি পথভ্রষ্ট হতে পারেন। তাই সতর্ক হন। সুস্থ থাকুন। বৈবাহিক জীবন নিয়ে অনিশ্চয়তা কাজ করবে। তবুও সত্যের পথ থেকে পিছু হটবেন না।
তুলা – বিভিন্ন কারণে আজ আপনি মনে মনে আঘাত পেতে পারেন। আপনার কাছের কোন বন্ধু আপনার সঙ্গে ছলনা করতে পারে। পারিবারিক বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। কাজের ক্ষেত্রে উত্তম ফল আপনি পেতে পারেন। একাধিক প্রেম বা পরকীয়া থেকে নিজেকে দূরে রাখুন। আপনাকে কেউ আজ প্রভাবিত করতে পারে। প্রথম থেকেই সাবধান হওয়ার চেষ্টা করুন। যদি সম্ভব হয় নিজের ভাললাগার বিষয় নিয়ে সাধনা করুন। গান অথবা ছবি আঁকার ব্যপারে মনঃসংযোগ করতে পারেন।
বৃশ্চিক – আজ আপনার ভালো উপার্জন হবে। প্রাপ্তির যোগ রয়েছে। পাশাপাশি অর্থ ক্ষতির সম্ভবনাও রয়েছে। নিজের চারিত্রিক বৈশিষ্টের উপর ধ্যান দিন। সম্ভব হলে দান ধ্যান করুন। মনের শান্তি আনার জন্য দান ধ্যান করা জরুরী। প্রয়োজন হলে আপনি আপনার অর্থের কিছুটা অংশ ব্যাঙ্কে সঞ্চয় করতে পারেন। বৈবাহিক জীবন মধ্যম কাটবে। প্রেমে সাফল্য আসবে।
ধনু – আপনার আত্মীয়স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনার মন চনমনে রাখতে সাহায্য করবে। ভ্রমনের উত্তম যোগ রয়েছে। আজ আপনি সহজেই নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনার উপস্থিতি সকলের মনে আনন্দ প্রদান করবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় ব্যয় করবেন।কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত, অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে। আজকে আপনার শুভ রং বেগুনী। যদি কথাও আপনি আজ যাত্রা করেন তবে এই রঙের পোশাক পরিধান করতে পারেন।
মকর – আপনার আশা পূরণ হওয়ার দিন আজ। প্রাপ্তির যোগ রয়েছে। অর্থ উপার্জনের বাড়তি সুযোগ আপনি পাবেন। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। আপনার ব্যক্তিগত জীবন দুর্দান্ত কাটবে। নতুন কিছু হওয়ার সম্ভবনা রয়েছে। আজ আপনি কোন সুখবর পেতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি খুবই শুভ। যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন। শুভ রং – সাদা।
কুম্ভ- নতুন যে কোন কাজে আপনি যদি আজ হাত দেন তবে সাফল্য আসবেই। আপনার সঙ্গে আজ চমকপ্রদ কিছু ঘটতে চলেছে। জীবনে কোন পুরনো স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। এমন কিছু আপনার সঙ্গে আজ ঘটতে চলেছে যা আপনার চিন্তার বদল ঘটাবে। জীবনের ব্যাস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্ছাদের জন্য সময় বার করবেন।তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন।
মীন – আজ আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে। যেকোনো কারণে আজ আপনি বেশি টাকা খরচ করে ফেলবেন। অধিক অর্থ ক্ষয় আপনাকে চঞ্চল করে তুলতে পারে। আপনি আজ নিয়ন্ত্রন হারিয়ে ফেলতে পারেন। সময়ের মুল্য দিন নয়তো আপনি আজ কোন কারণে কাজে পিছিয়ে হেতে পারেন। স্বাস্থ্য আপনার আজ খুব ভালো না থাকলেও দন্ত অথবা উদর পীড়া আপনাকে কষ্ট দেবে। সময়মত চিকিৎসকের পরামর্শ নিন। আজ আপনার শুভ রং সবুজ।
The milestone 50th season of Survivor is almost here, and host Jeff Probst is weighing…
Netflix’s The Night Agent wrapped up Season 3 with a surprisingly optimistic ending for Peter…
The Berlinale Film Festival witnessed history this week as River Dreams, the first Kazakh documentary…
Princess Cruises has raised a glass to history, officially breaking a GUINNESS WORLD RECORDS™ title…
Hundreds of fans lined up in Manchester on Sunday after the Foo Fighters announced a…
Hollywood and British talent will converge on London’s Royal Festival Hall this Sunday for the…