জ্যোতিষ

আজ ১লা অক্টোবর, জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– মানসিক ভাবে ব্যথিত থাকলে নিজেকে নিঃসঙ্গ মনে হতে পারে। তবে নিজের জন্যই নিজেকে আশাবাদী তৈরি করতে হবে। আর্থিক লাভ হতে পারে।

বৃষ– অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে চলুন। আজ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে হবে আপনাকে। কোনো রকম বিপত্তি তৈরির পথ করে দেবেন না।

মিথুন– হতাশা জীবনে থাকবে। কিন্তু কাজকর্ম বন্ধ করে হতাশা নিয়ে বসে না থেকে পরিশ্রম করুন। আজ আপনার বিশেষ প্রতিপত্তি লাভের দিন।

কর্কট– কাজে একটু চাপ থাকবে, যার জেরে মানসিক ক্লান্তি থাকবে। বিশ্রাম নিন। আজ ব্যবসায়িক কাজে সাফল্য আসবে।

সিংহ– মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যোগাসন দিয়ে দিন শুরু করুন। শেয়ার ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনো প্রয়োজনীয় জিনিস চুরি যাতে না যায়, সেদিকে সতর্ক থাকুন।

কন্যা– রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। আপনার উশৃঙ্খল জীবন ও ব্যয়ের কারণে পরিবার উদ্বিগ্ন থাকবে। এর জন্য তাদের বকুনি শুনতে হতে পারে। পুরোনো সম্পর্ক আবার মজবুত করার জন্য শুভ দিন।

তুলা– মন মেজাজ ভালো থাকলেও কাজের চাপে বিরক্তি লাগতে পারে। এরজন্য আপনি কিছু সময় মনের মত কাজ নিয়ে থাকুন। কোনো বিষয়ে আশাহত হলে ভেঙে না পড়ে বাস্তবসম্মত ভাবে এগিয়ে চলুন।

বৃশ্চিক– আপনার বন্ধুবান্ধব আজ কোনোভাবে সাহায্য করে আপনার চিন্তা কমাতে পারে। তবে কোনো শরিকি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিত্ব আজ আকর্ষণীয় হবে।

ধনু– কল্পনার জগতে না থেকে পরিবারের পরামর্শ মত চলুন, এতেই লাভ হবে। আজ আপনি কোন ভ্রমণে যেতে পারেন। তবে ভ্রমণের সফরে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কোনোভাবে চুরি বা হারিয়ে না যায় তা নিশ্চিত করুন।

মকর– আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত কোনো মানুষের আশীর্বাদ আপনার জন্য ইতিবাচক হবে। আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মন মেজাজ কোনো ভাবে খাপ্পা হয়ে উঠলে নিজের পছন্দ মত সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন।

কুম্ভ– আজ আপনার ধৈর্য পরীক্ষার দিন। কোনো বড় বিপদ এলেও ধৈর্য ধরে তার মোকাবিলা করতে হবে। কোনো দ্রব্য প্রাপ্তির যোগ রয়েছে।

মীন– অনেক রকম চাপ থাকবে, তবে আপনি খুশি মনে সমস্ত কিছুর মোকাবিলা করবেন। উপার্জন বৃদ্ধি হওয়ার সুযোগ রয়েছে। পরিবারের কোনো পরামর্শ কর্মক্ষেত্রে লাভদায়ক হতে পারে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026