মেষ- জমি-জমা সংক্রান্ত সমস্যায় আজ আপনি জড়িয়ে যেতে পারেন। পারিবারিক কলহ আপনার মনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। সম্ভব হলে আপনার উকিলের সঙ্গে আগে থেকেই কথা বলে রাখুন। আইনি কাজে ভরসা রাখুন। বৈবাহিক জীবনে আপনাকে ভারসাম্য রাখতে হবে নয়তো আপনি অশান্তি ভোগ করতে পারেন। আপনার পিতা মাতা অথবা যারা বার্ধক্য জনিত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদের শরীর আজ ভালো নাও থাকতে পারে। সব মিলিয়ে আজ আপনি হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারেন। ধৈর্য ধরুন ও উচিত মানুষের পরামর্শ নিন। আপনার আজ শুভ রং সবুজ।
বৃষ – আজ আপনার পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। মামলা মোকদ্দমা হোক বা পুরনো কোন কাজ সব সমস্যার সমাধান হতে পারে আপনার প্রিয়জনের যৌথ সহযোগে। আপনার স্ত্রী অথবা স্বামী আপনাকে সাহায্য করতে পারে। বুদ্ধি দিতে পারে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। আপনার বৈবাহিক সম্পর্ক ভালো কাটবে। আপনার প্রিয়জনের সাহায্যে আপনি নিজেকে ইতিবাচকভাবে দেখতে পারবেন। আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন। আপনার শুভ রং নীল।
মিথুন – আজ আপনার মন চঞ্চল ও উদাস দুইই থাকবে। নিজেকে শান্ত রাখার জন্য শিবের মন্ত্র ১০৮ বার পাঠ করুন। প্রয়োজনে আপনি আজ ফলাহার অথবা নিরামিষ ভোজন করতে পারেন। প্রেমে বাঁধা পাবেন। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার মনের কথা বুঝতে পারবেন না, ফলে মতানৈক্য সৃষ্টি হতে পারে। আপ্আনি যদি কোন কোম্পানির মালিক হয়ে থাকেন তবে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ হবে আপনার। আহ প্রিয় রং আজ লাল।
কর্কট – আজ আপনি নতুন কোন উপহার পেতে পারেন। নতুন বস্ত্র অথবা গিফট পেতে পারেন। হঠাৎ প্রাপ্তি আপনাকে আনন্দ প্রদান করতে পারে। বাড়িতে অতিথি সমাগমের সম্ভবনা আছে। আপনার বাড়ির অনুষ্ঠান আপনার মনকে আনন্দ প্রদান করবে, পাশাপাশি আপনার আজ অর্থ ব্যয়ের সম্ভবনা রয়েছে। সম্ভব হলে আপনার ব্যাগে কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখুন। আপনি আজ সকাল থেকেই নতুন কোন কাজের মধ্যে দিয়ে দিন শুরু করতে পারেন। সম্ভব হলে বৃক্ষ রোপণ করুন।
সিংহ – আপনি যদি গবেষণা করেন কোন বিষয় নিয়ে তবে সাফল্য পাবেন। নতুন কিছু সৃষ্টি আজ আপনার মনে প্রেরণা যোগাবে। ধৈর্য ধরুন ও চিন্তাশক্তির বিশেষ বিকাশ ঘটান। আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। প্রেমে সফলতা পাবেন। আজ, আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন। আপনার জীবন মন আনদে ভরে উঠবে। আপনি নতুন কাজ করার প্রেরণা পাবেন। আজ আপনার শুভ রং সাদা।
কন্যা – বিশেষ কিছু কারণে আপনার মন তিক্ততায় ভরে উঠবে। আপনার কাছের কেউ আপনাকে উত্তক্ত করতে পারে। মিথ্যে অপবাদ দিতে পারে। আপনার মনকে শান্ত রাখতে হবে। নয়তো আপনার সন্মানহানি হতে পারে। সাবধান থাকুন। প্রয়োজন হলে প্রতিবাদী হয়ে উঠুন। নিজের শিক্ষার উপর আস্থা রাখুন ও ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। প্রেম ও অপ্রেমের ফারাক আপনি বুঝতে পারবেন। আজ আপনার শুভ রং হলুদ।
তুলা – আপনার বাড়িতে আজ অতিথি সমাগম হতে পারে। ভুলভাল কিছু খাওয়ার জন্য আপনি আজ উদর পীড়ায় কষ্ট পেতে পারেন। আপনার সঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় অতিবাহিত করতে পারবেন। ভ্রমণ যোগ রয়েছে আপনার। পিতা-মাতার স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। খুচরো ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আয় ভালো হবে। আজ আপনার শুভ রং আকাশী।
বৃশ্চিক- যারা চাকুরীজীবী তাঁদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পদন্নোতি হওয়ার বিশেষ সম্ভবনা রয়েছে। আজ আপনার বস আপনার কাজে বিশেষভাবে খুশি হবেন ও আপনার প্রশংসা করবে। আপনার সহকর্মীরা আপনার কাজের গুণগান করবেন। আজ আপনি গর্ব অনুভব করবেন। পারিবারিক অশান্তির সম্ভবনা থাকবে। প্রেমে সফলতা পাবেন। আপনার প্রিয়জন আপনাকে সারপ্রাইজ গিফট দিতে পারে। আজ আপনার শুভ রং গোলাপি।
ধনু – আজকের দিনটি আপনার মোটের উপর ভালোই কাটবে। আর্থিক যোগ শুভ। নতুন কাজের প্রেরণা পাবেন। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে দারুন কিছু গিফট করতে পারেন। ভ্রমণ যোগ রয়েছে। আজকের দিনটি আপনার রোম্যান্সের জন্য দুর্দান্ত হতে পারে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। আজ আপনার ব্যায়ের থেকে আয় ভালো হবে। শুভ রং – গোলাপি।
মকর – যেকোনো শারীরিক পীড়া আপনাকে আজ কষ্ট দিতে পারে। বিশেষ করে মাথার যন্ত্রণা আজ আপনার কাজে ব্যঘাত ঘটাতে পারে। নতুন কাজে হাত দিলে আপনি আজ সফলতা পেতে পারেন। বৈবাহিক জীবন মধ্যম কাটবে। কর্মক্ষেত্রে আপনি একটি ভাল পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। বসের প্রশংসা পেতে পারেন। তবে আপনার উগ্র স্বভাব আপনার কাজের ব্যঘাত ঘটাতে পারে। আপনার জন্য আজ শুভ রং – খয়েরী।
কুম্ভ- অর্থভাগ্য আজ আপনার ভালো নয়। টাকা চুরি হওয়ার সম্ভবনা রয়েছে। সাবধান থাকুন। বিনা কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার সম্ভবনা রয়েছে। তবে পদোন্নতির সম্ভবনাও রয়েছে। প্রেমে সফলতা নাও পেতে পারেন। আপনার প্রিয়জনের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হতে পারে। পরিবেশ আজ আপনার বিরুদ্ধে যেতে পারে। সম্ভব হলে আজ আপনি শিবের মাথায় জল ঢালুন অথবা হনুমান চালিশা পাঠ করুন।
মীন – কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে, আপনার আজ পদোন্নতির যোগ রয়েছে। আপনার সহকর্মীরা আপনার থেকে আজ প্রেরণা পাবে। নতুনদের সঙ্গে ভালো ব্যবহার করুন। সৎ পরামর্শ দিন। পারিবারিক শান্তি আজ আপনাকে নতুন কাজের প্রেরণা যোগাবে। প্রেমে দুর্দান্ত কিছু ঘটতে পারে। আপনার পছন্দের পোশাক হোক বা অন্য কিছু উপহার হিসেবে পেতে পারেন। আজ আপনার শুভ রং সবুজ।
………………………………………………………………………………………………।।
Golden State Warriors superstar Stephen Curry turned 38 this week, and his wife Ayesha Curry…
If you’ve been captivated by Kurt Russell and Matthew Fox in Taylor Sheridan’s The Madison,…
Raven-Symoné has reignited nostalgia and controversy among Disney fans after sharing her personal “Disney Mount…
Judy Pace, the groundbreaking actress known for her roles in 1970s Blaxploitation films and her…
Harry Styles brought the house down on Saturday Night Live with a hilarious St. Patrick’s…
The beloved sci-fi Western Firefly is preparing for liftoff once again — this time as…