জ্যোতিষ

Horoscope: আজ ২৩ শে আগস্ট, কোন কোন রাশির সময় খারাপ

আজ ২৩ শে আগস্ট (৬ই ভাদ্র) সোমবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষঃ আজ আপনি অসৎসঙ্গ বা খারাপ মানুষের সংস্পর্শে আসতে পারেন। ঠিক মতো বিচার করে ভালো বন্ধু নির্বাচন করুন। সাবধানে থাকুন। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃষঃ আজ আপনি ক্রীড়া দুনিয়ায় বেশ নাম-ডাক হতে পারে। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন। খেলাতে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

মিথুনঃ আজ আপনার বাবার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

কর্কটঃ আজ আপনি সৎ কাজে টাকা পয়সা খরচ করতে পারেন। ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মন দিয়ে নিজের কাজ করতে থাকুন। দিনটি বেশ ভালোই কাটবে।

সিংহঃ আজ আপনি কোনো কারণে পিঠের ব্যথায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। ঠিক মতো ব্যায়াম চর্চা করুন।

কন্যাঃ আজ আপনার কোনো প্রতিবেশির সাথে নানা ঝগড়া ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ দিনটি বেশ শুভ। জ্ঞানী গুণী ব্যক্তিদের সুপরামর্শ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।

ধনুঃ আজ আপনার বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মকরঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন হতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। অত্যাধিক লোভে নিজের ক্ষতি হতে পারে। বেশি লোভ করবেননা। সৎ উপায়ে আয় করার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন।

মীনঃ আজ আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেটিতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে নিজের খেলাটা খেলুন। জিততে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

Pritisha Dey

Published by
Pritisha Dey

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026