মেষ – আজকে আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি খুচরা ব্যবসায়ী হয়ে থাকেন তবে দিনের শেষে অধিক আয় করবেন। আপনার জন্য আজকের শুভ রং হল হলুদ।
বৃষ – মৎস্যজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনি মৎস্য চাষ অধিক আয় করতে পারেন। আপনার পরিবারে আজ অতিথি সমাগম হতে পারে এবং এমন কোন অতিথির সাহায্য আজকে আপনি সাহায্য পেতে পারেন যার দাঁড়া আপনার পদোন্নতি সম্ভব। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।
মিথুন – আজকে আপনি আপনার ক্রোধকে বশে আনতে পারবেন না। আজকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জড়িয়ে যেতে পারেন। আপনার প্রিয় বন্ধু আপনার পিছনে ষড়যন্ত্র করতে চান আপনি জেনে তার ওপর আজ রাগে অন্ধ হয়ে যেতে পারেন। আপনি আজ হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।
কর্কট – লং ড্রাইভে যেতে পারেন আপনার স্বামীর হাত ধরে অথবা প্রেমিকের হাত ধরে। ভ্রমণের দুর্দান্ত সুযোগ আপনি পাবেন। হয়তো আপনি দীর্ঘদিনের অব্যাহতি পাবেন কাছ থেকে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, আপনার পরিবারের কোন সদস্য যদি বিদেশে থেকে থাকেন তবে তার সঙ্গে সাক্ষাৎ করে নিতে পারেন এই সুযোগে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। নতুন কাজের সন্ধান আসতে পারে অথবা আপনার পদোন্নতি হতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল বেগুনি অথবা নীল।
সিংহ – আপনার পরিবারের সদস্যদের ওপর নজর দিন, আপনার শ্বশুড়বাড়ি তরফ থেকে অথবা আপনার বাড়ির তরফ থেকে কোনো রকম শোক সংবাদ আজকে আপনি পেতে পারেন। আপনার নিকট কোন আত্মীয় আজকে পরলোক গমন করতে পারেন অথবা কোন ফাড়ার সম্মুখীন হতে পারেন। আজ আপনার বাড়িতে আচমকা অতিথি সম্ভব হতে পারে। যারা শিক্ষার্থী তাদের জন্য আজকের দিনটি মিশ্র কাটবে। পড়াশুনায় অনীহা তৈরি হবে, একাধিক বিচিত্র চিন্তাভাবনা আপনাকে আক্রমণ করবে। তবে সন্ধ্যার পর থেকে আপনার দিন রোমান্টিক হয়ে উঠতে পারে। শুভ রঙ হিসেবে ধারণ করুন নীল।
কন্যা – স্ত্রীর সঙ্গে হোক অথবা স্বামীর সঙ্গে কিংবা সন্তানের সঙ্গে আজ আপনার কিছুতেই বনিবনা হবে না। তুচ্ছ কারণে ঝঞ্ঝাট লেগেই থাকবে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনরকম দুঃসংবাদ আজ আপনি পেতে পারেন যা আপনাকে বিচলিত করবে। আপনি আজ হনুমান চালিশা পাঠ করতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হল নীল।
তুলা – যদি মনে করে থাকেন আজকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা বলবেন তবে আজকের দিনটি বাদের খাতায় রাখুন। কোনো বিশেষ কারণ আজকের দিনটি আপনার জন্য শুভ নয়। আঘাত পেতে পারেন মনে। যারা বিবাহিত বা বিবাহিতা তারা তাদের স্বামী অথবা স্ত্রীর কোনো পূর্বের না বলা ইতিহাস জানতে পেরে মনে মনে আঘাত পাবেন। ফাড়ার যোগ রয়েছে আপনার। ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পারাপার করুন, এবং গাড়ি ড্রাইভ করার সময় ফোন এভোয়েড করুন। আপনি আপনার বাড়িতে আজকে হনুমানজীর পুজো করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল কমলা।
বৃশ্চিক – আপনার পরিবারের লোক আজ আপনাকে নতুন কাজ করার সাহস ও আশা প্রদান করবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে নতুন কাজের সন্ধান দিতে পারে, ব্যবসায় উন্নতি রয়েছে। আজ আপনি এমন কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন যিনি আপনাকে নতুন কাজের সন্ধান এনে দিতে পারে। আপনার জন্য শুভ রং হলো সাদা।
ধনু – আজ আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে। নতুন কোন বস্ত্র উপহার হিসেবে পেতে পারেন। অথবা সোনার জিনিস কিনতে পারেন। ভোগ বিলাসের মধ্যে দিয়ে আজকে আপনার সারা দিন অতিবাহিত হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। দিনের শুরুতে আপনার অর্থব্যয় সাময়িক হলেও বিকেলের পর থেকে আপনার ব্যবসায় উন্নতি সম্ভব। আজকে আপনার জন্য শুভ রং হল লাল।
মকর – আজকে আপনি চক্ষু পীড়ার জন্য কষ্ট পাবেন। কেউ আজকে আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে এবং আপনি তা ঘুনাক্ষরেও বুঝতে পারবেন না। আপনি আজকে থেকে আপনার বন্ধু ভাববেন সে আপনার বন্ধু নয়। ভ্রমণ যোগ রয়েছে। আপনার সন্তানরা আজকে আপনার থেকে দামি কোন জিনিস খাওয়ার জন্য বায়না করতে পারে। বিকেলের পর থেকে আপনার পকেট গড়ের মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনার স্ত্রীকে কোন কিছু উপহার দিন। শুভ রঙ হিসেবে ধারণ করুন সবুজ।
কুম্ভ – পরিবারে আজকে আপনার সম্মান বৃদ্ধি হবে। যেখানে স্ত্রীর মুখ থেকে অথবা স্বামীর মুখ থেকে আপনি প্রায় দিনই প্রশংসা শুনতে পাননা আজকে আপনার প্রশংসা কুড়ানোর পালা। শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনি সম্মানিত হবেন। আপনার সন্তানরা আজকে আপনার থেকে দামি কোন জিনিস চাওয়ার বায়না করতে পারে। যদিও আপনি তা দিতে সমর্থ হবেন কিন্তু পরিবারের অন্য কারোর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।
মীন – বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনি নতুন কাজ করার ইচ্ছে প্রকাশ করবেন এবং নতুন কাজের সুযোগ পাবেন। দিনের শুরু আপনার অলসতার মধ্য দিয়েই কাটল দুপুরের পর থেকে আপনার মধ্যে এক প্রেরণা কাজ করবে। রাজাপুর এমন কোন ব্যক্তির সঙ্গে দেখা হবে যিনি আপনাকে নতুন কাজের সন্ধান দেবেন পাশাপাশি আপনার মধ্যে উৎফুল্লতা প্রকাশ পাবে। পারিবারিক অশান্তি আজকেও চলবে। আপনি যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন না কেন কারোর না কারোর মতামত আপনাকে বিঘ্নিত করবে। শুভ রং হিসেবে আজকে আপনি সাদা রংয়ের পোশাক পরিধান করতে পারেন।
Sabine Getty, the jewelry designer and socialite, experienced a dramatic wardrobe mishap at the 2026…
Disney has released the full trailer for its live-action remake of Moana, and reactions are…
Grammy-winning singer Enya, known for her ethereal soundscapes and global hits like Orinoco Flow and…
Gypsy-Rose Blanchard is under fire after participating in a viral TikTok trend where she appeared…
Peaky Blinders: The Immortal Man marks the final chapter of Tommy Shelby’s story, closing out…
It’s been more than a decade since Disney Channel’s Jessie aired its final episode, but…