জ্যোতিষ

আজ ২৪শে অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – অষ্টমীর সকালে আপনার মনের মধ্যে সাহিত্য চর্চা জাগ্রত হবে। আপনার শৈল্পিক ক্ষমতা আজ বিশেষভাবে বৃদ্ধি পাবে। বৈবাহিক সম্পর্ক দুর্দান্ত কাটবে। বন্ধুদের সঙ্গে আউটডোর প্ল্যান করতে পারেন। আপনার পিতা মাতার স্বাস্থের প্রতি খেয়াল করুন। তাঁদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ আপনার টাকা খরচ তুলনামুলক বেশি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা লাভের মুখ দেখতে পাবেন। আজ আপনার শুভ রং হলুদ।

বৃষ – আপনি হয়তো ভাবছেন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। একদমই ঠিক। কোন গুপ্ত শত্রু আজ মাথা চারা দিয়ে উঠতে পারে। বন্ধু সমাগম হবে। আর্থিক যোগ শুভ। নতুন বস্ত্র উপহার পেতে পারেন অথবা আপনি আপনার কাঙ্খিত জিনিস পেতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি মিশ্র। আপনার প্রিয় মানুষের প্রতি আজ আপনি নেশি ভাবুক হয়ে উঠবেন। তবে তা আপনার রোম্যান্টিসিজমকে ব্যহত করতে পারে। সঙ্গীকে বিশ্বাস ও ভরসা দুই করার চেষ্টা করুন। আজ আপনার শুভ রং নীল।

মিথুন – আজ আপনি বিশেষ কিছু সমস্যায় জড়িয়ে যেতে পারেন। পরিবারে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। সম্ভব হলে চিকিৎসকের ফোন নম্বর রাখুন। মন আপনার আজ বিচলিত থাকবে। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। আজকের দিনটি আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে। সম্ভব হলে নতুন কোন কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার প্রিয় ব্যক্তি আজ আপনাকে সঠিক পরামর্শ দেবে, সম্ভব হলে তাঁর সঙ্গে বসে আলোচনা করুন। বন্ধু সমাগম রয়েছে। আজ আপনার শুভ রং সবুজ।

কর্কট- আজ আপনার বাড়িতে আত্মীয় সমাগম হবে। প্রাপ্তির যোগ রয়েছ। রবে আজ যদি আপনি দান ধ্যান করেন তবে আপনার মন ভালো থাকবে। পরিবারের শান্তি বজিয়ে রাখার জন্য নিজে শান্ত থাকুন। প্রেমে সফলতা পাবেন। আজ আপনি আপনার মনের মানুষকে মনের কথা জানাতে পারবেন। প্রত্যাখান হওয়ার সম্ভবনা খুবই কম। ব্যবসায় লাভদায়ক ফল পেতে পারেন। একাধিক কাজ আপনার মন চঞ্চল করতে পারে তবে বন্ধুদের সাহায্যে আপনি যেকোনো কাজ সহজে করে নিতে পারেন। আজ আপনার শুভ রং আকাশী।

সিংহ – আজ আপনি আপনার প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন। কেউ আপনাকে মনে কষ্ট দিতে পারে। ভাই অথবা বোনের সঙ্গে বিবাদে জড়িয়ে যেতে পারেন। প্রেম আজ আপনার জীবনে অন্যভাবে ধরা দেবে। দান ধ্যানের যোগ রয়েছে। মনে প্রেমের আবেশ জাগবে। শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। বন্ধু সমাগম হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাঁরা জীবনে নতুন পথ খুঁজে পাবেন। সহকর্মীরা হয়তো আপনায় শ্রদ্ধা করেন কিন্তু আপনি তাঁদের শত্রু বলে বিবেচনা করবেন। সম্ভব হলে রাতে ঠাণ্ডা দুধ খান, নয়তো আপনি গ্যাসের সমস্যায় ভুগতে পারেন। আপনার শুভ রং সাদা।

কন্যা – আজ আপনার প্রচেস্টা আপনাকে নতুন পথ দেখাতে সাহায্য করবে। শিল্পের বিকাশ ঘটার সম্ভবনা রয়েছে। আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। আপনার মনে বিরহ এলেও প্রেমের ডাক আপনি পাবেন। আপনার পছন্দের মানুষ আপনার সম্পর্কে অনুভব করবে। টাকা চুরি হওয়ার সম্ভবনা রয়েছে আপনার। সাবধানে রাখুন আপনার ব্যাগ। এছাড়াও আজ আপনার খরচের দিন। আপনার শুভরং আজ গোলাপি।

তুলা – যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা ব্যবসায় উনতি করতে পারবেন। আপনি যদি খাবার অথবা বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে লাভবান হবেন। হয়তো আজ আপনি নতুন কোন কাজের সন্ধান পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকলেও উদর পীড়ার সম্ভবনা রয়েছে। আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হবে। আপনি আজ কোনও বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন। সেখানে গিয়ে আপনার সঙ্গে চমকপ্রদ কোন ঘটনা ঘটতে পারে। আজ আপনার শুভ রং নীল ও সবুজ।

বৃশ্চিক- বন্ধুরা আজ আপনার সঙ্গে বিরোধিতা করার চেষ্টা করতে পারে। চিত্ত চঞ্চল থাকতে পারে। আপনার প্রিয় মানুষ আজ আপনার মনের কথা নাও বুঝতে পারেন। আপনার প্রেমকে বলিষ্ঠ হওয়ার সুযোগ দিন। পিতা মাতার সঙ্গে আপনার সম্পর্কের ব্যপারে কথা বলতে পারেন। তবে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন। আজ আপনার শুভ রং লাল।

ধনু – বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার বিদ্যা আজ আপনাকে এক উচ্চস্তরে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার মধ্যে আজ বৌদ্ধিক ক্ষমতার বিকাশ ঘটবে। গুণীজনদের আদর পাবেন। প্রেমে সফলতা আসবে। আজ আপনার পরিবার ও প্রিয়জন আপনার উপর গর্ব অনুভব করবে। আজ আপনার শুভ রং হলুদ। আপনি যদি আজ কোন অনুষ্ঠান অথবা সমাবেশে যান তবে চেষ্টা করুন হলুদ বর্ণের কিছু বস্ত্র পরিধান করতে।

মকর – আজ আপনি কোন উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। তবে পত্নী বিরহে আপনার আজ মন ক্লান্ত ও উদাস থাকবে। আপনার স্ত্রী আজ আপনার সঙ্গে কোন কারণে খ্রপ আচরণ করতে পারে যা আপনার মনে দুঃখ দিতে পারে। দান ধ্যানের যোগ আজ আপনার মধ্যে রয়েছে। শুভ রং কমলা।

কুম্ভ- আজ আপনাকে কটু কথা শুনতে হতে পারে আপনার প্রিয়জনের থেকে। প্রেমে চঞ্চলতা বৃদ্ধি পাবে। আপনার মন অশান্ত থাকবে। সম্ভব হলে বন্ধুদের সঙ্গে আজ পার্টি করুন। রঙিন বস্ত্র পরুন, তবে সাহস রাখুন সত্য কথা বলার। অর্থভাগ্য আজ আপনার ভালো। সঞ্চয় ও ব্যয় দুই হলেও আজ সারাদিন আপনার আনন্দেই কাটবে। আপনার আজ শুভই রং কমলা।

মীন – কোন কারণে আজ আপনার মনের মধ্যে হতাশা তৈরি হতে পারে। হয়র আপনার পিতা মাতা বা প্রিয় ব্যক্তি আপনাকে ভুল বুঝতে পারে। অর্থ ব্যয় আজ বেশি হবে। পরিবারে কেউ আচমকা অসুস্থ হয়ে যেতে পারে। সব মিলিয়ে আজ আপনার মন চঞ্চলতার মধ্যে দিয়ে যাবে। প্রেমে অগ্রগতি পাওয়ার জন্য সঙ্গীর সঙ্গে কথা বলুন ও ধৈর্য ধরুন। আপনার জন্য আজ শুভ রং হল হালকা সবুজ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026