জ্যোতিষ

আজ ২৫শে সেপ্টেম্বর, জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– দিনটা বেশ আনন্দের মধ্য দিয়েই কাটবে। তবে জিনিসপত্র নিয়ে সচেতন হোন। কিছু চুরি যাওয়ার সম্ভাবনা।

বৃষ– পরিবারের সঙ্গে ভালো কাটবে দিন। কোনো অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ রয়েছে। বাড়িতে আত্মীয় অতিথি সমাগমের সম্ভাবনা।

মিথুন– ব্যবসার ক্ষেত্রে কোনো অসমাপ্ত কাজ বা দায়িত্ব শেষ হওয়ার সম্ভাবনা। কোনো ভালো বন্ধু বা মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনার জন্য শুভ হতে চলেছে।

কর্কট– আজ যোগ ব্যায়াম দিয়ে দিন শুরু করুন। এতে মানসিক ভাবে কোনো অবসাদ জন্মালে প্রতিরোধ হবে। কোনো ভালো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে অযথা তর্কাতর্কিতে যাবেন না।

সিংহ– দাঁতের ব্যথায় ভুগতে পারেন, চিকিৎসা করুন। স্বাস্থ্যের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব না হলে চাপ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার আগে নিজেকে সম্পূর্ণ চাঙ্গা করতে হবে।

কন্যা– কোনো রকম স্বপ্ন বা আশা ভাঙতেই পারে, তবে বিচলিত না হয়ে ইচ্ছা শক্তির বলে বাধা কাটিয়ে উঠবেন। কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ভাবুন।

তুলা– দিনটা বেশ আনন্দে কাটবে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা পরিবারের মধ্যে খুশি খুঁজে পাবেন। আর্থিক লাভ রয়েছে, তবে অযথা খরচ করতে যাবেন না।

বৃশ্চিক– আজ সার্বিক ভাবে আপনার শ্রীবৃদ্ধি হতে পারে। কোনো অসহায় মানুষ আপনার থেকে সাহায্য লাভ করতে পারেন, এতে আপনারও লাভ হবে। স্ত্রীর সঙ্গে সাংসারিক কোনো বিষয়ে মতান্তর হতে পারে।

ধনু– আজ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। যাকে বা যাদের ভালোবাসেন তাদের কোনোরকম সন্দেহ করতে যাবেন না। আপনার কোনো ভালো বা মন্দ ব্যবহার বা কাজের জন্য শত্রুবৃদ্ধির সম্ভাবনা। সমস্ত দিক বুঝে পা ফেলুন।

মকর– যে কোনোরকম নেশা থেকে আজ দূরে থাকুন। পারলে ছাড়ার চেষ্টা করুন। আজ আপনার রসিক মনের জন্য আশেপাশের মানুষজন আকৃষ্ট হবেন।

কুম্ভ– গর্ভবতী মায়েরা আজ সতর্ক থাকুন। ওঠা বসা হাঁটাচলা সমস্ত দিক থেকেই। অকারণে মিথ্যা কোনো অপবাদ আসতে পারে। বিচলিত না হয়ে শান্ত ভাবে মোকাবিলা করুন।

মীন– কোনোরকম মানসিক আঘাত পেতে পারেন, এমন পরিস্থিতি তৈরি হওয়া থেকে বিরত থাকুন। যে কোনো ক্ষেত্রে আত্মবিশ্বাসের পরিচয় দেবেন আপনি। আজ নিজেকে সময় দেওয়ার একটা সুযোগ তৈরি হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026