মেষ – যারা ইলেকট্রিক বিভাগে কাজ করছেন অথবা যারা কন্টাকটার এর চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র, আচমকা বিপদের সম্ভাবনা রয়েছে। আপনার উচিত আজ সর্তকতা অবলম্বন করে কাজ করা। আপনার সন্তানদের উপর নজর দিন, ওদের চঞ্চলতা আপনাকে বিপদে ফেলতে পারে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক লাভ রয়েছে। দিনের শুরুটা আপনার মিশ্র গেলে ও সন্ধ্যার পর থেকে তা উন্নতি ঘটবে। আপনার জন্য শুভ রং হল লাল।
বৃষ – আপনার বন্ধু বান্ধবদের ব্যবহারের জন্য আজকে আপনি আঘাত পাবেন, তাদের সঙ্গ আজকে আপনার ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেবে। কোনো বিশেষ কারণে তাদের সঙ্গে আপনি আর্থিক মামলায় জড়িয়ে যাবেন। আপনার বাড়িতে আজ অতিথি সমাগম হবে। আপনার স্ত্রীর অথবা স্বামীর সঙ্গে শান্তিতে কথা বলুন, নয়তো অযথা কলহে জড়িয়ে যেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো গেলেও আপনার পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। আজ আপনার জন্য শুভ রং হল সাদা।
মিথুন – আজকে আপনার ঘাড়ে অনেক দায়িত্ব এসে পড়বে কিন্তু আপনি কিছুতেই তা সম্পন্ন করতে পারবেন না। আপনার মধ্যে একটা আলস্য কাজ করবে। আপনার সকাল আছে দেরিতে শুরু হবে, কাজ করতে করতে আপনার রোমান্টিক সময়ের মুহূর্ত পার হয়ে যাবে। প্রেমিক বা প্রেমিকাকে যদি টাইম নিয়ে থাকেন তবে আজকে আপনার কপালে নির্ঘাত দুঃখ আছে। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার সুন্দর রোমান্টিক হতে চলেছে। যারা চাকরি করছেন তাদের জন্য আজকে শুভ খবর আসতে পারে। আজ আপনি লাল রঙের পোশাক পরিধান করতে পারেন।
কর্কট – বুদ্ধি আপনার যথেষ্ট আছে কিন্তু আপনি আজকে তা কাজে লাগাতে পারবেন না। আপনার মনে হতাশা তৈরি হবে যার জন্য আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন। আপনি যেই কোম্পানিতে চাকরি করছেন সেখানে আজকে বসের থেকে কটু কথা শুনতে পারেন। রাস্তাঘাট সাবধানে চলুন, আজকে আপনার যাত্রায় বিপদের সম্ভাবনা রয়েছে। ট্রাফিক সিগনাল অবশ্যই মেনে চলুন। আপনার জন্য শুভ রং হল হলুদ।
সিংহ – বিশেষ কোনো কারণে আপনি বিদেশ যাত্রার জন্য আজকে প্ল্যান করতে পারেন। আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে কিন্তু আপনি আপনার এলাকায় থেকে সেই স্বাস্থ্যের উন্নতি সাধন করতে পারবেন না। প্রয়োজনীয় চিকিৎসা এবং উচ্চ পর্যায়ের চিকিৎসা আপনার জন্য একান্ত কাম্য। আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। দিনের শুরু আপনার চিন্তার মধ্যে দিয়ে কাটলো সন্ধ্যের পর থেকে আপনার চিন্তা কিছুটা লঘু হবে। আপনার স্ত্রী অথবা স্বামী আপনার মনের কথা বুঝতে পারবে এবং আপনাকে যথাযথ ভাবে সাহায্য করবে। আজকে আপনি সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।
কন্যা – আজ আপনারা এমন কারো সঙ্গে সাক্ষাৎ হবে যিনি আপনাকে কটু কথা শোনাবেন অকারনে। নির্দিষ্ট কোন কাজে স্থিতিশীল মনোভাব আনতে পারবেন না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লাভের থেকে লোকসান বেশি হবে। আজ আপনি এমন কোন মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ফেলবেন যিনি আপনার পিছনে হয়তো ষড়যন্ত্র করছেন কিন্তু আপনি তা ঘুনাক্ষরেও বুঝতে পারবেন না। ভাই বোনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। সাদা রঙের পোশাক পরিধান করুন।
তুলা – আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনি অযথা বিবাদে জড়িয়ে যাবেন। জমি সংক্রান্ত ব্যাপারে আপনার তিক্ততা বাড়বে, আজকের কলহ চরমে পৌঁছাতে পারে। যারা চাকুরী করছেন তারা আগে থেকেই সাবধান হয়ে যান আপনার কোন কলিগ আজকে আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে। আপনি যদি কারোর জন্য ভালো করার চেষ্টা করেন তবে তা নিরপেক্ষ এবং নিঃস্বার্থভাবে করুন। আজ আপনি নীল রংয়ের পোশাক পরিধান করতে পারেন।
বৃশ্চিক – যারা অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের তাজকে বাড়াবাড়ি হতে পারে। আপনার উচিত নিয়মিত কুলেখাড়া পাতার রস সেবন করা এবং দুধ পান করা। আপনার বয়স যদি চল্লিশোর্ধ হয় তবে নিয়মিত যোগাসন করুন। আপনার পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকলেও আপনার স্ত্রী অথবা স্বামীর স্বাস্থ্য আপনাকে বিচলিত করবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে কঠিন হয়ে উঠুন, আপনি যদি আলস্য অনুভব করেন তবে ওরাও সময় অপচয়’ করবে। আজ আপনার জন্য শুভ রং হল লাল এবং নীল।
ধনু – যদি পূর্বে কারোর থেকে ঋণ নিয়ে থাকেন তবে আজকে তা পরিশোধ করার দিন। আপনার পিতা-মাতা হয়তো আজকে আপনার থেকে টাকা ধার চাইতে পারে। দিনের শুরু আপনার অর্থ ব্যয়ের মধ্যে দিয়েই হবে, তবে সন্ধ্যের পর থেকে অর্থ সমাগম হবে। যারা রাজনৈতিক বিভাগে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি সাফল্যময়। আপনি আজকে সবুজ অথবা সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন।
মকর – আপনি যদি মামলা-মোকদ্দমায় জড়িয়ে থাকেন তবে আজকে আপনার সফলতা দিন। রায় আজকে আপনার পক্ষে হবে। আপনার পূর্বপুরুষ আপনার জন্য যে সম্পত্তি রেখে গেছে আজকে তার সমান ভাগ পাবেন। স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন। ভাইবোনদের সঙ্গে আজকে আপনার সম্পর্ক সহজ হবে। আপনার জন্য শুভ রং হল আজকে সবুজ।
কুম্ভ – আজ আপনার আশা পুরনের দিন। আপনার কোন পূর্বের স্বপ্ন আজ সম্পন্ন হওয়ার দিন। যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বিশাল অর্থ লাভের সম্ভবনা রয়েছে। দিনের শুরু আপনার চিন্তার মধ্যে দিয়ে কাটলে ও সন্ধ্যার পর থেকে আপনার সমস্ত আশা পূরণ হবে। আজ আপনি কমলা অথবা হলুদ রং পোশাক পরিধান করতে পারেন।
মীন – আজকে আপনি আপনার ছাত্রের থেকে মর্যাদা পাবেন। আপনি যদি শিক্ষকতার কাজে যুক্ত হয়ে থাকেন তবে আজকে আপনার পরিশ্রম এবং মেধার ফলাফল পাবেন। আপনার ছাত্রছাত্রীরা আপনার প্রশংসা করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সাফল্য সম্ভব। দিনের শেষে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনার পছন্দের কোন কাজ করবেন যা আপনাকে গর্বিত অনুভব করাবে। শুভ রঙ হিসেবে ধারণ করুন নীল অথবা বেগুনি।
Nicole Kidman is stepping into the role of forensic pathologist Dr. Kay Scarpetta in Amazon’s…
Michael Douglas is ready to share his life story in his own words. The Oscar-winning…
Jill Zarin, one of the original stars of The Real Housewives of New York City,…
Key Points Industry insider Daniel Richtman claims Rosario Dawson may reprise her role as Claire…
Key Points Nicola Peltz Beckham shared photos of herself in a sheer crop top with…
Key Points Kylie Jenner posted a video of her getting-ready routine inside a car. She…