জ্যোতিষ

আজ ৩১শে অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনার মন আজ আনন্দের উদ্যম থাকবে। নতুন কাজ করার প্রেরণা জাগবে। আজ আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে। কিন্তু আপনি যতই কাজে মনোনিবেশ করার চেষ্টা করুন না কেন আপনার পেছনে আজ কেউ না কেউ ষড়যন্ত্র করবে। অতিথিরা আপনাকে নিয়ে অকারণ গসিপ করবে। তবে আপনার মনে আছে শুদ্ধতাই পরিপূর্ণ থাকবে। সম্ভব হলে বস্ত্র ও অন্ন দান করুন। মন পবিত্র রাখতে যোগাভ্যাস করুন। আপনি আজ গোলাপি বর্ণের পোশাক পরতে পারেন।

বৃষ – আজ আপনি যেই কাজই করতে চাইবেন সেই কাজেই বাধাপ্রাপ্ত হবেন। আপনার মন উদাস থাকার কারণে আপনি কাজে সঠিকভাবে মন দিতে পারবেন না। আপনি পরিবারের কারোর থেকে বা প্রতিবেশীর কারোর থেকে হেনস্থা হতে পারেন। আজ আপনার প্রেমের ভাগ্য ভালো, আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনাকে হাতে হাতে সাহায্য করবে। আপনার পিতা মাতা ও আজকে কর্মঠ হয়ে উঠবে। আপনি যদি আপনার দিনটিকে আজকে শুভময় করে তুলতে চান তবে আজকে সাদা পোশাক পরতে পারেন।

মিথুন – বিশেষ কোনো কাজে বা কোন ব্যক্তির প্রতি আপনি আজ আকৃষ্ট হতে পারেন। তবে পুরনো কোনো ঘটনা আজকে আপনার মনকে উদাস করে তুলতে পারে। হয়তো আপনি অতীতে কারো সাথে দুর্ব্যবহার করেছেন যার জন্য আজকে আপনার মধ্যে অনুশোচনা জাগবে। আপনার মনের মানুষ আপনার খুব কাছেই আছেন। কিন্তু আপনার দুর্ব্যবহার ও আপনার রাগ তাকে আজ দূরে করে দিতে পারে। আপনি আপনার দিনটিকে সঠিকভাবে চলনা করার জন্য আজকে সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট- আপনার বাড়িতে আছি অতিথি সমাগম হবে। আপনার সন্তানরা আজকে আপনার প্রতি ভীষণভাবে সদায় থাকবে। সন্তানরা আপনার থেকে সময় চাইতে পারে। আপনার বাড়িতে যদি কোন গুরুজন বয়স্ক কেউ থেকে থাকেন সে আপনাকে আজ সারপ্রাইজ দিতে পারে। আপনার দিনটি আজকে আনন্দমুখর ভাবেই থাকবে। বন্ধুরা আজকে আপনাকে বেশি সময় দিতে চাইবে। পরিবারের সকলের মনে আনন্দ ফিরিয়ে দিতে এবং নিজের মনের শান্তি ফিরিয়ে আনার জন্য আপনি আজকে লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন।

সিংহ – মীন রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর রয়েছে। চাকুরী ক্ষেত্রে সুনাম অর্জন করবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে ব্যবসায় আপনার অগ্রগতি ঘটবে। আপনার সহকর্মীরা আপনার জন্য আজকে গর্ভ অনুভব করবে। কর্মের প্রসারতা বৃদ্ধি পাবে। আপনি নতুন কোন পদের দায়িত্ব পেতে চলেছেন। প্রেম আপনার জীবনে ধরা দিল আপনি সেই প্রেমকে ধরতে চাইবেন না। জীবনকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য মাথা শান্ত রাখুন এবং ধৈর্য ধরুন। আপনার পিতা-মাতার স্বাস্থ্য ভালোই যাবে। সম্ভব হলে আজকে আপনি নীল রঙের পোশাক পরিধান করুন।

কন্যা- আজ লক্ষ্মীপুজো আপনার উপর মা লক্ষ্মী কৃপা হবে। আপনি যদি চাকরিজীবী হন অথবা যদি ব্যবসায় আপনি লগ্নি করে থাকেন তবে লাভবান হবেন। আপনার সুনাম বৃদ্ধি পাবে। আপনি কারো বাড়িতে আছে নিমন্ত্রিত হতে পারেন। আপনার খুব কাছের মানুষ অথবা প্রিয় বন্ধু আপনার মনের কথা বুঝতে পারবে। আজ আপনি নীল রঙের পোশাক পরিধান করতে পারেন অথবা সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

তুলা- এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি দারুন। আপনি আজ যে কাজে হাত দেবেন সেই কাজ আপনি সিদ্ধিলাভ করবেন। মা লক্ষ্মীর কৃপা আজকে আপনার ঘরে অর্থ সমাগম হবে। আপনি হয়তো নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। আপনার উদ্দমতা ও আপনার পরিশ্রম মনোভাব আপনাকে সফল রাস্তায় এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার সঙ্গীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। এমনকি বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতীব শুভ। আজকে আপনার জন্য শুভ রং হলো বেগুনি অথবা গোলাপি।

বৃশ্চিক- আপনি যদি রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত থেকে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য সহায়ক হয়ে উঠতে পারে। রাজনীতিতে সাফল্য পাওয়ার সহজ বিষয় নয়, কিন্তু আপনি যদি সৎ ভাবে এই পথে এগিয়ে যান তাহলে আপনি সাফল্য পাবেন। আপনার বিরোধীপক্ষ আজকে আপনার প্রতি সদয় থাকবে। রাজনৈতিক মঞ্চে আপনি আজকের নতুন কোন দান ফেলতে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তবে আপনার স্ত্রী অথবা স্বামী আপনাকে আজ সাহস জোগাবে। প্রেমের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ। আপনি আপনার মনের মানুষকে আজও খুঁজে পেতে পারেন। বন্ধু সমাগম হবে আপনার বাড়িতে। আজকের দিনটিকে রঙিন এবং সফল করে তোলার জন্য আপনি লাল অথবা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন।

ধনু- আপনাকে আজকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। যদি আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তবে আপনি খুব দ্রুত মোটিভেট হতে পারবেন। কিন্তু নিজেকে নেগেটিভ উপায় মোটিভেট করার থেকে পজিটিভ থাকা অত্যন্ত আবশ্যক। আপনি কোন মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন আজকে। যদি নতুন কোনো কাজ শুরু করতে চান তবে আপনি আজকে হনুমানজির নাম করতে পারেন। সম্ভব হলে আজকে আপনি অন্য বস্ত্র দান করুন। আপনার প্রিয় মানুষ আপনার খুব কাছেই থাকবে কিন্তু আপনি তার মনের কথা বুঝতে পারবেন না। অযথা তর্ক থেকে নিজেকে বিরত রাখুন। আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সামাল দেওয়া আজকে আপনার জন্য খুব কঠিন হয়ে উঠতে পারে। ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন। দিনটিকে আজকে সফল করে তুলতে পারেন যদি আপনি আজকে নীল রঙের অথবা আকাশী রঙের কোন পোশাক পরিধান করেন।

মকর- প্রেমের জন্য আজকের দিনটি আপনার পক্ষে একদমই শুভ নয়। যদি আপনি মনে মনে আজকে কাউকে প্রপোজ করতে চান অথবা মনের কথা জানাতে চান তবে আজকের দিনটি বিরত থাকুন। প্রেম থেকে আজকে আপনার প্রত্যাখ্যান হওয়ার দিন। আপনার প্রেমটি এখনো কাঁচা রয়েছে তাকে মজতে দিন। আপনার যদি সন্তান সন্ততি থেকে থাকে তবে তারা আজকে বিপথে চালিত হবে। সন্তানদের পড়াশোনার ব্যাপারে মনোযোগ দিন। আপনার বাড়িতে যদি বয়স্ক কেউ থেকে থাকে তবে তার স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হয়ে উঠুন। চিকিৎসকরা ফোন নাম্বার আপনার হাতের কাছেই রাখুন। ব্যবসায় আজকে আপনি টাকা লগ্নি করতে পারেন। আপনার দিনটিকে আরো শুভ করে তোলার জন্য আপনি হলুদ অথবা সাদা রঙের পোশাক পরিধান করুন।

কুম্ভ- আজকে আপনি আপনার মাকে খুব মিস করবেন। যদি কারোর মা বিগত হয়ে থাকেন তবে তার কথা আজ খুবই বিশেষভাবে মনে পড়বে। আপনার মাতৃপীড়া আপনার মনকে উদাস ও ভারাক্রান্ত করে তুলতে পারে। যদি আপনি বৈবাহিক জীবনের মধ্য দিয়ে যাত্রা করে থাকেন তবে স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠুন। আপনি বাড়িতে আজ শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে। অনুষ্ঠানে শামিল হোন, সকলে সঙ্গে কথা বলুন, মন ভালো থাকবে। আপনি যদি চাকুরীজীবী হয়ে থাকেন তবে চাকুরী ক্ষেত্রে নতুন সুসংবাদ পেতে পারেন। সন্তানদের স্বাস্থ্যের চিন্তা আজকে আপনাকে ভাবাবে। আপনি যদি আপনার দিনটিকে আছে রঙিন করে তুলতে চান তাহলে কমলা রঙের পোশাক পরিধান করুন।

মীন- আপনার মধ্যে আজ নতুন কাজ করার প্রেরণা জাগবে। হয়তো আপনি আজ নতুন চাকরির সুসংবাদ পেতে পারেন। যারা হোটেল লাইনের বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র কাটবে। ফুল ও ফল বিক্রেতার আজকে লাভবান হবেন। আপনার শরীরের কোন গোপন রোগ দানা বাধতে শুরু করেছে, সম্ভব হলে প্রত্যহ যোগা অভ্যাস করুন, জল বেশি করে পান করুন, সঠিক টাইমে খাবার খান। আজকে আপনার জন্য শুভ রং হলো লাল ও সবুজ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026