জ্যোতিষ

আজ ৩ রা ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনি যদি মামলা-মোকদ্দমা বিষয় নিয়ে জড়িয়ে যান তবে আইনি জটিলতার মধ্যে দিয়ে যাবেন। আজকে আইনি ব্যাপারে আপনি জেরবার হয়ে যাবেন। দিনের শুরু আপনার চরম ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আপনার উন্নতি হবে। আজ আপনার জন্য শুভ রং হল সাদা।

বৃষ – অর্থ উপার্জনের জন্য প্রবল চেষ্টা আপনি আজ করবেন কিন্তু অজ্ঞাত কিছু কারণে আপনার প্রাপ্তিযোগে বিলম্ব হতে পারে। পরিষেবা মূলক কাজ কর্মে আজকে আপনি আপনার দিন অতিবাহিত করতে পারেন। স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আপনার। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। আপনি যদি খুচরা ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজকে আপনারা আয়ের থেকে ব্যয় কিঞ্চিত বেশি হবে। আপনার জন্য আজকে শুভ রং ঘন নীল।

মিথুন – দিনের শুরু থেকেই আপনার পরিশ্রম কয়েকগুণ বৃদ্ধি পাবে। অফিসে যেমন কাজের চাপ বাড়বে তেমনি পরিবারের কিছু অগ্রিম দায়িত্ব আপনার ঘাড়ে এসে জমা হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের উচ্চ শিক্ষায় সাফল্য রয়েছে। সন্ধ্যার পর থেকে আপনার সময়গুলো রোমান্টিক হয়ে উঠতে পারে। আপনার বন্ধু বা বান্ধবী আপনাকে সময় দিতে পারেন। যদি আপনি বিবাহিত অথবা বিবাহিত হয়ে থাকেন তবে আপনার স্ত্রী ও স্বামী আপনাকে নতুন কোনো উপহার গিফট করতে পারেন। আজ আপনি শুভ রং হিসেবে হলুদ রং পরিধান করুন।

কর্কট – আপনার আজ ফাড়ার যোগ রয়েছে। যেকোনো কাজ সাবধানে করুন। দিনের প্রথমভাগে আপনার কর্ম ব্যস্ততা বৃদ্ধি পাবে। দুপুরের পর থেকে আপনার মনে চঞ্চলতা আসবে। দিনের শেষভাগে আপনার কোনো দুর্ঘটনার যোগ আছে। হয়তো আপনি মাথায় আঘাত পেতে পারেন। সচেতন থাকুন এবং সতর্ক থাকুন। সমা বলে আপনি আজকে হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

সিংহ – যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদের প্রথম থেকেই সাবধান হওয়া বাধ্যতামূলক। আপনার যদি কোন বদ অভ্যাস থেকে থাকে তবে আজ থেকেই তা পরিত্যাগ করুন, আপনার শরীরে গভীর কোনো অসুখ দানা বাঁধতে চলেছে। যারা হৃদরোগে আক্রান্ত তাদের সাবধান হওয়া উচিত। নতুন করে আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। আপনার বৈবাহিক জীবন খুব সুখকর না হল মধ্যম কাটবে। আজকের জন্য আপনার শুভ রং হল সাদা।

কন্যা – আপনি যশোর খ্যাতির পেছনে ছুটলে যশ-খ্যাতি আপনার পিছনে ছুটবে না। আপনি যে কাজ করতে চাইবেন সেই কাজের উচিত মূল্য পাবেন না। পরিবারে কলহ সৃষ্টি হবে আপনার, আপনার বাড়িতে আজ আচমকা অতিথি আসতে পারেন। আজ আপনার স্বামী অথবা স্ত্রী আপনার পছন্দের- অপছন্দের জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে বিচার করবে। দিনের শুরুতে কর্ম ব্যস্ততা থাকলেও দিনের শেষভাগে আপনার মধ্যে রোমান্টিক মনোভাব জেগে উঠবে।

তুলা – প্রেম করার জন্য আজকের দিনটি আপনার জন্য আদর্শ। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার মনের কথা বুঝতে পারবে তাই একটু দেরী না করে চটপট আপনার মনের কথা বলে দিন। আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে। অতিথি সমাগম হতে পারে আজ। আপনি যদি বিবাহিত অথবা বিবাহিত হয়ে থাকেন তবে শ্বশুরবাড়ি থেকে কোন আচমকা সুসংবাদ পেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হল লাল।

বৃশ্চিক – আপনার ভ্রমণযোগ রয়েছে যদি আপনি উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও যেতে চান তবে তা আপনার পক্ষে লাভদায়ক হবে। যারা চাকরির খোঁজ করছেন তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের শুরু আপনার অস্থিরতার মধ্য দিয়েই কাটলেও দুপুরের পর থেকে কোন না কোন স্থান থেকে সুসংবাদ পেতে পারেন। ব্যবসার জন্য আজকের দিনটি মোটর উপর শুভ। নতুন কোনো ব্যবসা উদ্বোধন আপনি আজ করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল কমলা।

ধনু – আজ আপনি আপনার নিকট কোন আত্মীয় অথবা বন্ধুর সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবেন। আপনার বন্ধু আপনার থেকে সাহায্য চাইবে কিন্তু আপনি যদি সেই সাহায্যের বদলে তাকে তিরস্কার করেন তবে সেই তিরস্কার আপনার কাছে চড় হিসেবে ফেরত আসতে পারে। এমনকি আপনি যদি আপনার বন্ধু অথবা আত্মীয় কে সাহায্য করে থাকেন তবুও অপমানিত হবেন। আজকের জন্য আপনার প্রধান কাজ হল নীরব থাকা। সময় পেলে আপনি আজকে বই পড়তে পারেন অথবা ভালো কোন সিনেমা দেখতে পারেন। আপনার সন্তানরা আপনার কাছ থেকে সময় চাইবে, যা আপনার দেওয়া একান্ত প্রয়োজন। আপনি আজ শুভ রঙ হিসেবে হলুদ রং পরিধান করতে পারেন।

মকর – ব্যবসায়িক সাফল্য আপনার জন্য অনিবার্য। লক্ষ্মী দেবীর কৃপা আছে আপনার মাথার উপর। আপনার বাড়ির কোন বন্ধু স্থানীয় অথবা বয়স্ক কোন মানুষ ব্যবসার কাছে সঠিক মতামত দিতে পারে। আপনি যদি আজকে অন্যের মতামতকে গুরুত্ব দেন এবং নিজেই বিচার বিবেচনা করেন তবে সাফল্য পাবেন। সাংসারিক সুখ অব্যাহত থাকবে। আপনার পরিবারে আজকে কেউ নতুন চাকরি পেতে পারে। আপনার জন্যও শুভ রং হল হলুদ।

কুম্ভ – বিশেষ কিছু কারণে আজকে আপনি ক্রোধে অন্ধ হয়ে যাবেন। বাড়িতে আপনার স্ত্রী অথবা স্বামীর সঙ্গে চূড়ান্ত পর্যায়ে ঝামেলায় জড়িয়ে যাবেন। ব্যবসায় সাফল্য মধ্যম। কিছু কারণে আপনি আজকে অপমানিত বোধ করবেন যার জন্য আপনার মাথা গরম থাকবে। ‌দিনের শুরু আজকে যদি আপনি শ্রীকৃষ্ণ আরাধনা করেন নিজের মনকে শান্ত রাখে তবে আপনার সারাটা দিন ভাল থাকবে। শুভ রঙ হিসেবে আজকে আপনি ধারণ করুন নীল অথবা হলুদ।

মীন – সকাল থেকে আপনার পরিশ্রম বাড়বে। আপনার মানসিক চাপ ও শারীরিক চাপ সন্ধ্যা পর্যন্ত থাকবে। দিনের শেষভাগে কোমরে অথবা পায়ে যন্ত্রণা অনুভব করবেন। যারা বাতের বেদনায় ইতিমধ্যে কষ্ট পাচ্ছেন তাদের তা বাড়বে। আপনি আজকে গরম জলে স্নান করতে পারেন এবং গরম সেঁক আপনার কোমরে ও পায়ে দিতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026

Paradise Creator Confirms Season 3 Ending Is Already Planned

Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…

March 24, 2026

Jim Beaver Honors Late Supernatural Co-Star Carrie Anne Fleming

Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…

March 24, 2026

Criminal Minds: Evolution Season 19 Premieres May 28 on Paramount+

Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…

March 24, 2026

Princess Mette-Marit Surprises Fans During Belgian Royal Visit

Norway’s Princess Mette-Marit made an unexpected appearance at the Royal Palace in Oslo to welcome…

March 24, 2026