জ্যোতিষ

আজ ৪ ঠা ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – পরিবারে আজকে আপনার সম্মান বৃদ্ধি হবে। যেখানে স্ত্রীর মুখ থেকে অথবা স্বামীর মুখ থেকে আপনি প্রায় দিনই প্রশংসা শুনতে পাননা আজকে আপনার প্রশংসা কুড়ানোর পালা। শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনি সম্মানিত হবেন। আপনার সন্তানরা আজকে আপনার থেকে দামি কোন জিনিস চাওয়ার বায়না করতে পারে। যদিও আপনি তা দিতে সমর্থ হবেন কিন্তু পরিবারের অন্য কারোর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

বৃষ – যারা মৎস্য বিভাগে কাজ করছেন অথবা যারা মৎস্যজীবী তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য। আপনি যদি মৎস্য চাষ করে থাকেন তবে আপনার লাভের পাল্লা ভারি হবে। আপনি চাইলে আজকে পুকুরে নতুন মাছ ছাড়তে পারেন। যারা চাকুরী করছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম এবং যারা ব্যবসায়ী তাদের জন্য আজকের দিনটি মধ্যম। আপনার পরিবারের সুখ শান্তি ফিরতে চায়, সম্ভব হলে আজকে আপনি লক্ষ্মী দেবীর আরাধনা করতে পারেন। আপনার জন্য শুভ রং হল নীল।

মিথুন – আজকে আপনার শরীর আপনার সাথ নাও নিতে পারে। জ্বর সর্দি কাশিতে ভুগতে পারেন আপনি। দিনের শুরুতে আপনার শরীর ভালো থাকলেও বিকেলের পর থেকে আপনার শরীর-মন দুটোই ক্লান্ত হয়ে পড়বে। সকাল থেকে কাজের চাপ বাড়বে। আপনার পরিবারের আজকে হঠাৎ করে অতিথি সমাগম হবে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি আপনার উত্তম। লং ড্রাইভে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সাথে ডিনার পার্টির আয়োজন করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হলো হলুদ এবং লাল।

কর্কট – আজ আপনি এমন উপার্জন করবেন যা দেখে আপনার পরিবার স্তম্ভিত হয়ে যাবে। তারা আপনাকে হয়তো অযোগ্য মনে করেন কিন্তু আপনি আজকে আপনার যোগ্যতা প্রমাণ করে ছাড়বেন। দিনের শুরুতে আপনার কর্মোদ্যোগ বৃদ্ধি পাবে, বিকেলের পর থেকে আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার বৈবাহিক জীবন অত্যন্ত সুখকর ও আনন্দময় হয়ে উঠতে পারে আজ। সন্তানদের থেকে সম্মান পাবেন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

সিংহ – পারিবারিক অশান্তির জন্য আপনার মধ্যে অস্থিরতা প্রকাশ পাবে। দিনের শুরু আপনার অলসতার মধ্য দিয়ে কাটবে। চাকুরী ক্ষেত্রে সম্মান বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব বৃদ্ধি হবে। আজ যারা আপনার অনুকূলে ছিল কাল তারা আপনার প্রতিকুলো চলে যেতে পারে। দিনের শুরু আপনি যোগাভ্যাস ধারা করতে পারেন। সন্ধ্যার পরে সঙ্গীত চর্চা করুন আপনার মন ও স্বাস্থ্য দুইই ভালো থাকবে। আজকের জন্য আপনার শুভ রং হল কমলা।

কন্যা – এলোমেলো চিন্তা আপনাকে আজ গ্রাস করবে। মনগড়া কাহিনী বানিয়ে ফেলবেন। দিনের শুরু আপনার কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও, বিকেলের পর আপনার জন্য কোন উত্তেজনাময় সিদ্ধান্ত কাজ করবে। কোনো দামি জিনিস আজ আপনি ক্রয় করতে পারেন, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে কোন উল্লেখযোগ্য জিনিস উপহার হিসেবে দিতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল অথবা গোলাপি।

তুলা – আপনি যদি রাজনীতির মঞ্চে যোগদান করে থাকেন অথবা আপনি যদি বহুদিন ধরে রাজনীতির ময়দানে খেলে থাকেন তবে আজকে আপনার সুনাম অর্জন করার দিন। আপনার স্ত্রীর তরফ থেকে অথবা স্বামীর তরফ থেকে বাহবা পাবেন। পরিবারের বেশকিছু সদস্য আপনার প্রতিকূলে থাকলেও তারাও আজকে আপনাকে সাপোর্ট করবে। আপনি আজ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলবেন যে আপনার পরিবারকে যেমন গর্বিত করবে তেমনি রাজনৈতিক মঞ্চে ও তার প্রভাব ফেলবে। আপনি আজ সাদা অথবা নীল রঙের পোশাক পরিধান করতে পারেন।

বৃশ্চিক – আপনি যদি কোনরকম পরিকল্পনা করে থাকেন আপনার পরিবার নিয়ে অথবা ব্যবসা-বাণিজ্য নিয়ে তবে আজকাল শুরু করতে পারেন। আপনার কর্মোদ্যোগ আপনাকে সফলতা নিতে পারে। আপনার চিন্তাশীল মনোভাব এবং ধৈর্য আপনার পরিবারকে সাহায্য করতে পারে। আজ আপনি এমন কোন মানুষের থেকে আশীর্বাদ পাবেন যা আপনাকে প্রভাবিত করবে। বন্ধু সমাগম হবে, এবং কোন শুভ অনুষ্ঠানের আভাস আপনি আজ পাবেন। আপনার জন্য আজ শুভ রং হল সবুজ।

ধনু – আপনার পরিবারের সঙ্গে আজকে আপনি কলেজে জড়িয়ে যেতে পারেন। ভাই অথবা বন্ধুর সঙ্গে অযথা ঝঞ্ঝাট হতে পারে। আপনার পরিবারে আজকে তুমি সমাধান হতে পারে তাদের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন। আজকে আপনার কোনো দামি জিনিস হারিয়ে যেতে পারে, যার জন্য আপনি হতাশ হতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হলুদ

মকর – পারিবারিক হোক অথবা চাকুরী ক্ষেত্রে হোক আজকে আপনি সুসংবাদ পাবেনই পাবেন। হয়তো আপনি পূর্বের কোন ইন্টারভিউ থেকে কল পেতে পারেন নতুবা আপনি নতুন ব্যবসায় জড়িত হতে পারেন। শ্বশুরবাড়ি তরফ থেকে কোনো সুসংবাদ পাবেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কেউ আজকে আপনাকে নতুন কাজের সুযোগ করে দেবে। আপনি আজকে শুভ রঙ হিসেবে হলুদ রং ব্যবহার করতে পারেন।

কুম্ভ – আজকে আপনার ব্যবসায় তেমন লাভ হবে না। পরিবার আজকে আপনি অশান্তির মধ্যে দিয়ে দিন পাত করবেন। আপনার আজ অনর্থ হয়ে যেতে পারে যদি আপনি মনোযোগ না দেন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

মীন – আপনার বাড়িতে আজ অতিথি সমাগম হবে এবং দায়িত্ব বাড়বে। অতিরিক্ত ভোজনের ফলে আপনার পেটের প্রবলেম হতে পারে। উদরপীড়ায় অথবা মাথার যন্ত্রণায় আজ আপনার সন্ধ্যা নষ্ট হতে পারে। দিনের শুরু আপনার কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলাম সন্ধ্যের পর থেকে তাদের দুরহ হয়ে উঠতে পারে। সম্ভব হলে আজকে আপনি সকাল থেকে যোগাভ্যাস করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026