জ্যোতিষ

আজ ৪ঠা অক্টোবর, জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– হালকা শারীরিক ব্যায়াম আজ আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। আর্থিক বিষয় নিয়ে কারোর সুপরামর্শ ব্যতীত কোনো খরচ বা বিনিয়োগ করতে যাবেন না। প্রেমে নতুন মোড় আসতে পারে।

বৃষ– মানসিক ক্লান্তি কাটানোর জন্য নিজের পছন্দ মত দিনটা ব্যয় করুন। অনর্থক ব্যয় না হয় সেদিকে নজর রাখুন। কোনো ঝঞ্ঝাটের পরিস্থিতিতে যাতে জড়িয়ে পড়তে না হয় তা মাথায় রাখুন।

মিথুন– দিনটা বেশ স্বচ্ছল ভাবে কাটবে। কিছুদিন ধরে অত্যন্ত কর্মমুখর হয়ে পড়েছিলেন যারা, আজ ব্যস্ততা কাটিয়ে উঠতে পারেন। প্রেমে পড়ার পক্ষে উপযুক্ত দিন।

কর্কট– আজ দিনটা পরিবারসমেত ভালো ভাবে কাটতে চলেছে। অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন আজ থেকেই, ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।

সিংহ– অন্যের সমালোচনা থেকে দূরে থেকে নিজের প্রতি মনোযোগ দিন। আজ এমন কোনো মানুষের সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার জীবনে কোনো প্রভাব ফেলবেন। স্ত্রীয়ের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলতে পারে।

কন্যা– কাজকর্মের চাপ ও দায়িত্বের জন্য মেজাজ বিগড়ে থাকতে পারে। দিনটা মনের মত কাজ করে, বা আড্ডা দিয়ে কাটানোর চেষ্টা করুন। আজ শরীর নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে।

তুলা– আজ শারীরিক ও মানসিক ভাবে বেশ চাঙ্গা থাকবেন। এই কারণে কাজে কর্মে ভালো মন লাগবে। আর্থিক বিষয় নিয়ে পরিবারের থেকে সুপরামর্শ পাবেন।

বৃশ্চিক– বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে উদার হাতে খরচ করা থেকে দূরে থাকুন। আজকের দিনটা নিজেকে সময় দিলে ভালো হয়। বেশি চাপ নিয়ে ফেলবেন না কোনো বিষয়ে, মাথা ব্যথায় ভুগতে হবে তাহলে।

ধনু– মন মেজাজ ঠিক না থাকলে নিজের পছন্দ মত সময় কাটানোর চেষ্টা করুন। স্ত্রীয়ের উপর মেজাজ দেখালে অশান্তি হওয়ার প্রবল সম্ভবনা। কোনো অনুষ্ঠানে যেতে পারেন আজ।

মকর– আজ বন্ধুদের দ্বারা বিশেষ উপকার লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার প্রেমের জীবন নতুন মোড় নিতে পারে।

কুম্ভ– পরিবার ও আত্মীয়দের সহায়তার জন্য আপনি সফলতা পাবেন। আর্থিক ভাবে উন্নতি করতে পারেন। কারোর সঙ্গে এমন ব্যবহার করতে যাবেন না যাতে সে আঘাত পায়।

মীন– পরিবারের সঙ্গে মতের অমিল হতে পারে কোনো কারণে, তা নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর্থিক লাভের সম্ভাবনা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026