জ্যোতিষ

আজ ৫ ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে। আপনার স্কুলে পুরনো কোনো ব্যাধি যদি থেকে থাকে তবে তা থেকে আপনি আজ উপশম পাবেন। আপনার জন্য সর্দি অথবা শ্লেষ্মা জাতীয় কোন রোগ থেকে থাকে তবে নিয়মিত হলুদ দুধ পান করুন। রান্নায় সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করুন। যারা খুচরো ব্যবসায় তারা আজকে লাভের মুখ দেখতে পারবেন। চাকুরীজীবিদের জন্য আজকের দিনটি মোটেই সুখকর নয়। আপনার আজকের থেকে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের জন্য শুভ রং হল গোলাপি।

বৃষ – নবদম্পতিদের জন্য আজকে সেরার সেরা দিন হয়ে উঠতে পারে আপনার কাছে। আপনার স্ত্রী আজকে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। বয়স্করা আপনাদের প্রেম দেখে শান্তি পাবে। ব্যবসা সংক্রান্ত কোন সমস্যা হলে আপনি আপনার স্ত্রীর অথবা স্বামীর সঙ্গে আলোচনা করতে পারেন। আপনার সহধর্মিনী আজকে আপনার পরিপূরক হয়ে উঠবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র প্রভাব ফেলতে পারে। আপনার অমনোযোগিতা আপনাকে বিদ্যায় সাফল্যের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। আজকের জন্য আপনার শুভ রং লাল।

মিথুন – আজকে আপনি হঠাৎ করে অর্থ পেতে পারেন কারোর থেকে। আপনার পুরনো বন্ধু আপনার বকেয়া টাকা শোধ করে দেবে। দূরের কোনো অতিথি আপনার বাড়িতে আজ এসে উপস্থিত হতে পারে। আপনার পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। যদি আপনার সন্তান থেকে থাকে তবে তার শাস্তির ব্যাপারে অধিক যত্নবান হয়ে উঠুন। আজকে আপনার মনে নতুন বাড়ি অথবা নতুন গাড়ি কিংবা কোনো দামি জিনিস ক্রয়ের চিন্তাভাবনা মাথায় আসবে। আজকে আপনার দিনটি রোমান্টিক ভাবে ভরে যাবে। নজন আজকে শুভ রং হল হলুদ।

কর্কট – আজকের পঞ্জিকা যে হাত দেবে সেই কাজেই বিফলতা পাবেন। মন খারাপ করবেন না আগামী দিন আপনার শুভ যেতে পারে। আজকে বরং আপনি নতুন করে কোন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। পুরনো কোন কাজ থাকলে বা হাতে কোন কাজ থাকলে সেই কাজ শেষ করার চেষ্টা করে নিন। আপনার স্ত্রী আজকে আপনার মনের কথা বুঝতে পারবে। আপনার পরিবারের বয়স্ক কারো সাথে আজকে আপনার মনোমালিন্য হতে পারে। নিজেকে আরও পরিশ্রমী এবং বুদ্ধিমত্তায় গড়ে তুলুন। আজকের জন্য আপনার শুভ রং হল সাদা।

সিংহ – পুরনো স্মৃতি আজকে আপনার মনে আঘাত আনতে পারে। আপনার বাড়িতে দুষ্টুলোকের উপদ্রব বাড়বে। আপনারা সহযোগী মনোভাব আপনার কাজে ভ্রান্তি তৈরি করতে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকলেও আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। আপনি যদি সঙ্গীত চর্চা করে থাকেন তবে আপনি নতুন কাজের সন্ধান পেতে পারেন। আজকের জন্য আপনার শুভ রং হল সাদা।

কন্যা – আজকের নতুন কোনো কাজে হাত দেবেন না। মিথ্যা ব্যাপারে আপনার মধ্যে আজকে বিপর্যয় তৈরি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে অকারণ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কেউ আপনার পিছনে শত্রুতা করতে পারে এবং আপনি তা জেনেও চুপ থাকবেন। প্রেমে উদ্দমতা ফিরে পাবেন। নতুন চাকরির যোগ রয়েছে। আপনি আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হয়ে উঠুন। আজকের জন্য আপনার শুভ রং হল লাল।

তুলা – গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। আপনার চেনা আত্মীয়স্বজনদের মধ্যে আপনি শত্রুকে খুঁজে পেতে পারে না আজ। পিতা-মাতার সাথে আজকে আপনার কলহ তৈরি হবে। আপনার পিতা আজ আপনার আবদার নাও রাখতে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার স্ত্রী অথবা স্বামীর শরীরের প্রতি অধিক যত্নবান হোন। আজকের জন্য শুভ রং হল সাদা।

বৃশ্চিক – আপনার টাকা আজ চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নিকট কোন আত্মীয় আপনার টাকা চুরি করতে পারে। আজকে আপনি অলসতার মধ্যে দিয়ে দিন কাটাবেন। আপনার অলস মনোভাব আপনাকে কর্মবিমুখ করে তুলবে। আপনার সঙ্গিনীর সঙ্গে আজকে আপনি তর্কে জড়িয়ে যেতে পারেন। পরিবারকে সময় দিন এবং চোখ কান খোলা রাখুন। আপনি আজ লাল রঙের পোশাক পরিধান করতে পারেন।

ধনু – আজ আপনার বাড়ির কাছে কেউ পরলোক গমন করতে পারেন অথবা চূড়ান্ত অসুস্থতার মধ্যে দিয়ে যেতে পারেন। আপনার নিকট কোন বন্ধু আজ অসুস্থ হয়ে যেতে পারে। পরিবারের প্রতি যত্নবান হয়ে উঠুন। আপনার স্ত্রী আজকে আপনার থেকে সময় পেতে চাইবে কিন্তু আপনি তাকে সময় দিতে পারবেন না, ফলে আপনার রোমান্টিসিজমের আজকে বারোটা বাজবে। সম্ভব হলে আজকে লং ড্রাইভে চলে যান। শুভ রঙ হিসেবে পরিধান করুন নীল।

মকর – আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার দিন আজকে আপনার। ব্যবসায় আজকে আপনি লাভের মুখ দেখলেও দিনের শেষে আপনার ব্যয় বেশি হবে। আপনি ভুল করে আজ কোনো দামি জিনিস কিনে ফেলবেন। অপ্রয়োজনীয় জিনিস কেনার থেকে নিজেকে বিরত রাখুন। সম্ভব হলে আপনার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করুন। আজকে আপনার শুভ রং হল গোলাপি।

কুম্ভ – আপনার বন্ধুরা আজকে আপনাকে নতুন পথের দিশা দেখাতে পারে। আপনি যদি কাজের সন্ধান করে থাকেন তবে আপনি আপনার বন্ধুদের থেকে সাহায্য চাইতে পারেন। আপনার সঙ্গ আপনাকে আজ এক নতুন মাত্রা দিবে। আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনাকে আজ সৎ পরামর্শ দেবেন আপনার চাকুরী অথবা কাজের ব্যাপারে। আপনি যদি সন্তান থেকে থাকে তবে সন্তানের পড়াশোনার ব্যাপারে নিজের আগ্রহ দেখান। আজকে আপনার শুভ রং হল সবুজ।

মীন – স্ত্রীর প্রতি আজকে আপনার চূড়ান্ত অভিমান হবে। আপনার স্ত্রী আজকে আপনাকে বুঝতে চাইবে না। আপনি সারাদিন আজকে হতাশার মধ্যে দিয়ে কাটাবেন। চাকুরীজীবিরা আজকে সুযোগ পেতে পারেন নতুন চাকরির। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকে আপনার শুভ রং হল সাদা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026