সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।
মেষ– আজ শরীর নিয়ে একটু সচেতন থাকুন। আর্থিক লাভের যোগ রয়েছে। পরিবারের কারোর কোনো আচরণ খারাপ লাগতে পারে, ধৈর্য রাখুন।
বৃষ– শরীরের কোনো দীর্ঘমেয়াদি রোগ অস্বস্তি দিতে পারে, চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করবেন না। আজ গুণী মানুষের সঙ্গলাভ রয়েছে।
মিথুন– কোনো কাছের মানুষ বা আত্মীয় বন্ধুর সঙ্গে মতের অমিল হতে পারে, নিজেকে শান্ত রাখবেন। আকস্মিক কোনো পুরোনো বন্ধু বাড়ি আসতে পারে।
কর্কট– জিনিসপত্র বা বিষয়-আশয় নিয়ে সচেতন থাকুন। অবশ্য আর্থিক লাভও হতে পারে। বিনোদনমূলক কাজে অংশ নিন।
সিংহ– আজ বিভিন্ন রকম মানসিক চাপের জন্য ক্লান্তি অনুভব করতে পারেন। নিজের মত ব্যস্ত থাকবেন, অকারণে কারোর সঙ্গে কোনো বিষয় নিয়েই আলোচনার প্রয়োজন নেই আজ।
কন্যা– মানসিক ভাবে কোনো কারণে অসন্তোষ থাকবে। হতে পারে এর মধ্যেই অপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে। খুব স্থিরতার সঙ্গে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিন।
তুলা– যে কোনোরকম সিদ্ধান্ত নিতে হলে ভাবনাচিন্তা করুন। কোনো কাজে আকস্মিক বাধা তৈরি হলে ঘাবড়াবেন না, মন লাগিয়ে শেষ করুন। যে কোনো সম্পর্ক মজবুত করার পক্ষে ভালো দিন।
বৃশ্চিক– কোনো কাজে সাফল্য আসতে পারে। রয়েছে শারীরিক উন্নতির সম্ভাবনা।
ধনু– কাজে জোশ আসবে। যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। দিনটা বিনোদনের জন্য বেশ ভালো।
মকর– হালকা মেজাজে সবার সঙ্গে কথা বলুন, কোনো রকম তর্ক বিতর্কে অংশ নিতে যাবেন না। প্রেম ভালোবাসার জন্য বেশ ভালো দিন আজ।
কুম্ভ– সকাল থেকে মন-মোজাজ ফুরফুরে থাকবে, আপনি সেগুলি কাজে লাগিয়ে যে কোনো কঠিন কাজও সেরে ফেলবেন। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন।
মীন– যে কোনো কাজ সতর্ক হয়ে করবেন। কারোর সঙ্গে অপ্রয়োজনীয় আলাপ করার দরকার নেই আজ। আর্থিক লাভ হতে পারে।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…