জ্যোতিষ

আজ ৩রা সেপ্টেম্বর জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– দিনটায় সকাল থেকেই আলসেমির ভাব থাকবে। কিন্তু অসতর্ক থাকলে যে কোনোরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ– সন্তানের কাছ থেকে দুঃখ পেতে পারেন। সন্ধ্যার পর দূর মাধ্যম থেকে কোনো সুখবর আসতে পারে।

মিথুন– কোনো কাজ করতে অনীহা জাগতে পারে। মানসিক ভাবে হালকা থাকার চেষ্টা করুন।

কর্কট– কর্মক্ষেত্রে ভালো ভাবে কাটবে। কোনো বিষয়ে সামান্য ক্ষতির আশঙ্কা রয়েছে, সতর্ক থাকলে ভালো।

সিংহ– কাজে উৎসাহ বাড়বে। কোনো ফেলে রাখা কঠিন কাজ আজকে করলে সফল হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা।

কন্যা– নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। রাজনীতির সঙ্গে জড়িত থাকলে একটু বিপদ আসতে পারে কোনো ভাবে, সতর্ক থাকবেন।

তুলা– যে কোনো কাজ সাবধানে বুঝে শুনে করবেন। কোনো রকম সিদ্ধান্ত, বিশেষ করে ব্যবসায়িক পরিকল্পনা নেওয়ার আগে পাঁচ বার চিন্তা করে নিন। জীবন সঙ্গী আপনার প্রতি আজ বিশেষ যত্নবান হবেন।

বৃশ্চিক– কোনো ভুল পদক্ষেপ বা কাজের জন্য অনুশোচনা হতে পারে। আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয়ের সংসর্গ লাভ করার চেষ্টা করুন।

ধনু– জুয়া খেলা ব্যক্তিরা সাবধান, ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা। নিজের জিনিস ও বিষয় সম্পর্কে সচেতন থাকুন।

মকর– যে কোনো গুরু সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার বা কাছের মানুষজনের থেকে পরামর্শ নিন।

কুম্ভ– পরিবারে কারোর সঙ্গে শত্রুতা বা সম্পর্ক খারাপ থাকলে তাকে একেবারে এড়িয়ে চলুন। স্বামী-স্ত্রী দ্বন্দ্ব বিশেষ ভাবে হতে পারে। নিজের মত ব্যস্ত থাকুন।

মীন– অকারণে কোনো দুর্নাম বা গুজব রটতে পারে আপনার নামে। মানসিক ভাবে স্থির ও শক্ত থাকুন। শিল্পী মানুষজনের জন্য নিজের শিল্প-গুণকে আরো সৃজনশীল করে তোলার ব্যাপক সম্ভাবনা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026