রাজ্য

Local Train Ticket: শুধু মান্থলি নয়, কাটা যাবে দৈনিক টিকিটও, নতুন নিয়ম পূর্ব রেলের

সাধারণ যাত্রীদের জন্য এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়নি করোনাভাইরাস এর কথা মাথায় রেখে। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাব পুরোপুরি কিন্তু কমে যায়নি। এই কারণে রাজ্য সরকারের তরফ থেকে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে, জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেনে উঠতে পারছিলেন তাদের বিশেষ পরিচয় পত্র দেখিয়ে। তবে এতদিন পর্যন্ত ট্রেনে উঠতে গেলে তাদের পরিচয় পত্র দেখিয়ে মাসের টিকিট কাটতে হচ্ছিল। তবে শিয়ালদা শাখায় এই ব্যবস্থার কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ট্রেনে উঠতে গেলে তারা দৈনিক টিকিট কাটতে পারবেন বলে জানা যাচ্ছে। এই খবরে স্বভাবতই খুশি জরুরী পরিষেবার সংযুক্ত মানুষেরা

রেল সূত্রে জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের নির্দিষ্ট নথি দেখিয়ে লোকাল ট্রেনের মাসিক টিকিট কাটতে পারছিলেন। তবে এবার থেকে ওই একই নথি থেকে লোকাল ট্রেনের দৈনিক টিকিট কাটতে পারবেন তারা। ভারতে এবং পশ্চিমবঙ্গে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাব শুরু হওয়ার পর থেকে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু পূর্ব রেলওয়ে নিজেদের কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানো শুরু করেছিল।

বর্তমানে যেটুকু চলছে সেটুকু মূলত স্পেশাল ট্রেন এবং সেখানে সাধারণত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত মানুষেরা ওঠার অনুমতি পান। তবে এতদিন পর্যন্ত ওই জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক টিকিট কাটার জন্য নির্দিষ্ট নথি দেখাতে হত। তবে এবারে সেই পদ্ধতি পরিবর্তন করেচে পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে এবার থেকেদৈনিক টিকিট কাটতে পারবেন জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা।

যদিও জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা একটি নির্দিষ্ট গন্তব্যের মধ্যে যাতায়াত না করার ফলে কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে ছিলেন। এই নিয়ে তারা পূর্ব রেলওয়ে দ্বারস্থ হন। দৈনিক টিকিট কাটতে পারলে তারা নির্দিষ্ট নথি দেখিয়ে প্রত্যেকদিনের যাত্রাপথের টিকিট আলাদা আলাদা ভাবে কাটতে পারবেন। সেই আবেদনে সাড়া দিয়ে এবারে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে নতুন নিয়ম জারি করল পূর্ব রেলওয়ে। আপাতত শিয়ালদা স্টেশনে এই পরিষেবা কার্যকরী হয়েছে। সূত্রের খবর আগামী কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত স্টেশনে এই পরিষেবা চালু করে দেবে পূর্ব রেলওয়ে।

John Fabian

Recent Posts

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026

একটি রিচার্জেই চলবে পরিবারের ৪টি সিম, Jio প্ল্যানে কলিং, ডেটার সঙ্গে OTT সুবিধা

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…

May 11, 2026

বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! মিলবে ৩ লক্ষ টাকা ঋণ, কারা পাবেন সুবিধা জানুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…

May 11, 2026

বাড়ি-গাড়ি বিক্রি করেও হার মানেননি, হাওড়ার স্বাস্থ্যব্যবস্থা থেকে শিল্প-বড় স্বপ্ন রুদ্রনীলের

টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…

May 11, 2026