নিউজ

দলাই লামার ওপর নজরদারি, ঘটনায় জড়িত চিনা নাগরিক

তিব্বত: তিব্বতি আধ্যাত্মিক গুরু দলাই লামার উপর চলছে নজরদারি, এমনকি বেশ কিছুদিন ধরেই চিনের নাগরিক চার্লি পেং-এর নির্দেশে দুই ব্যক্তি নজর রাখছিল । আর এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই দলাই লামার বাসস্থান ধর্মশালায় নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন দলাই লামার ওপর নজরদারি করা হলো তার কোনো কারণও খুঁজে পাচ্ছেনা কেউ। তবে কে এই চার্লি পেং?

বেশ কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে ধরা পড়েছিলেন এই চিনা নাগরিক ।জাল ভারতীয় পাসপোর্টও বহন করতেন এই চার্লি পেং। দীর্ঘদিন ধরেই নাকি বেআইনি অর্থ লেনদেন চক্র চালাতেন চার্লি পেং। সেনট্রাল বোর্ড অফ ডাইরেক্ট টাক্সেস দফতর তাঁকে গ্রেফতারও করেছিল। গত দু’-তিন বছর ধরে কিছু জাল সংস্থার মাধ্যমে চিন ও ভারতের মধ্যে হাওলার টাকা লেনদেন করেন এইটা চার্লি পেং। এমনকি ২৪টি জায়গায় তল্লাশি চালিয়েছেন আয়কর বিভাগের কর্মীরা। সেখান থেকেও মিলেছে জাল আধার কার্ড।মণিপুরের এক মহিলাকে বিয়ে করেছেন চার্লি পেং।

আর এই ঘটনায় ধৃত দুজনের মধ্যে একজন মহিলা যার নাম লান হো তিনি চীনা নাগরিক এবং অপরজন সোনু বাংটু, কিন্তু সে চিনা নাগরিক নাকি তিব্বতী রিফিউজি সে সম্পর্কে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই দুজনকেই ইন্টেলিজেন্স ব্যুরো এবং অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থা এই জেরা করছে।

তবে তাঁদেরকেই কেন দলাই লামাকে নজরদারি করার জন্য বাছাই করা হয়েছে তাও সঠিক জানা যায়নি। চার্লি পেং এস কে ট্রেডার্স সংস্থার তরফে টাকাও ট্রান্সফার করেছেন এইটা দুই ব্যক্তির নামে। এখানেই শেষ নয় ৪০টি জাল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এক হাজার কোটি টাকার লেনদেন করেছেন এই চার্লি পেং। নির্বাসনে থাকা তিব্বতী প্রশাসনিক কাজ ধর্মশালা থেকেই হয় দলাই লামার নেতৃত্বে এখন আপাতত তাও হচ্ছে অনেক নিয়ম নীতি মেনে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026