রাজ্য

Cyclone Update: ঘূর্ণিঝড়ের চরম প্রভাব পড়বে কালীপুজোর আগেই, কবে থেকে শুরু হবে দুর্যোগ? জেনে নিন বড় আপডেট

আর কিছুদিন পরেই কালীপুজো, আর তার আগেই দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। দীপাবলীর আগে ভাসতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। কালীপুজোর আগে দুর্যোগে ভ্রুকুটি, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদ সৌরীশ ব্যানার্জি বলছেন, এই মুহূর্তে এটা ঘূর্ণাবর্ত্য হিসেবে অবস্থান করছে আন্দামান সাগরের কাছে একটি জায়গায়। আগামী ২৪ ঘন্টায় এটা নিম্নচাপে পরিণত হবে এবং তারপর মূলত পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এটা এগিয়ে আসবে পশ্চিমে অর্থাৎ উত্তর-পশ্চিম আন্দামান সাগরের দিকে। ২২ তারিখ এটা গভীর ডিপ্রেশনে পরিণত হতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। ২৩ তারিখ ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে এবং ২৪ তারিখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। সমুদ্রে ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইবে বলে জানানো হয়েছে রিপোর্টে।

আবহবিদ বলছেন, আন্দামান সাগরের কাছে বর্তমানে যে ঘূর্ণাবর্ত রয়েছে তা আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ২২ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই নিম্নচাপ। আগামী ২৩ তারিখ শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এই নিম্নচাপ। ২৪ তারিখ সকালে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলে আসবে এই ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন এটি হিসেবে অবস্থান করলেও, আর আমি ২৪ ঘন্টায় তীব্রতা বেড়ে এটা নিম্নচাপে পরিণত হবে এবং প্রাথমিকভাবে এর অভিমুখ উত্তর-পশ্চিমে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ।

যদিও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় মঙ্গলবার এর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলী উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। শুক্রবার থেকে কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকেই সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই কারণে ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026