বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে ছোটরাও পিছিয়ে নেই, তা বলাই বাহুল্য।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক একরত্তি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিতও হয়েছেন নেটিজেনদের একাংশের মাঝে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার পাতায় তার শেয়ার করা প্রায় কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। আর এই সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি আসামের বিহু গানের তালেই দেখা মিলেছে এক একরত্তির, নাম হর্শিতা রায়। খোলা আকাশের নীচে একেবারে সবুজ প্রকৃতির মাঝেই বিহু গানের তালে নিজের এই ভিডিওটি বানিয়েছে এই একরত্তি। ঘি ও লাল রঙের শাড়িতেই সেজে উঠেছিল সে। একেবারে অসমীয়দের মতোই সেজেছিল হর্শিতা, সেকথা অবশ্য ভিডিওতে তাকে দেখেই স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে ‘জান ভাস্কর’ নামের ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি। বর্তমানে এই ভিডিওটিই দেড় কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আপাতত সেই ভিডিওটি আবারো ভাইরাল হতেই পুনরায় চর্চিত ও প্রশংসিত হর্শিতা।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…