বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। তার নাচ দেখতে নিঃসন্দেহে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে নেটদুনিয়ায় চর্চার আলোয় মৌমিতা, সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৬ দিন আগে নিজেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে তার সেই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের কাছে। সাম্প্রতিক ভিডিওতে মৌমিতা বলিউডের বাদশাহের হিট গান ‘ক্যা সে’র তালে দক্ষ নৃত্য পরিবেশন করেছেন প্রকৃতির মাঝেই। খোলা আকাশের নীচে, হালকা বেগুনী রঙের ছোট ছোট ঘাস ফুলের মাঝেই এই গানের তালে নাচতে দেখা গিয়েছে মৌমিতাকে। ভিডিওতে লাল ডিজাইনার ব্লাউজ ও সাদার উপর গোলাপি রঙের সুতো দিয়ে কাজ করা একটি স্কার্টে দেখা মিলেছে তার। খোলা চুলে একটি জমকালো টায়রার পাশাপাশি মানানসই হার ও কানের দুলও পরেছিলেন তিনি। নিঃসন্দেহে বলা চলে, মৌমিতার এই সাম্প্রতিক নাচের ভিডিওই নেটনাগরিকদের একাংশের মাঝে আবারো তাকে প্রশংসায় নিয়ে এসেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…